Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জয়ার ষড়যন্ত্রেই বিরাট ক্ষতি, বাঙালি কাঁকড়ার জাত, সেদিন হাড়ে হাড়ে টের পান মৌসুমী! 

বাঙালি নাকি কাঁকড়ার জাত! এই প্রবাদ বহুল প্রচলিত। অর্থাৎ স্বজাতির কেউ উপরে উঠছে দেখলেই কাঁকড়ার মরণ কামড় দিতে শুরু করে সে, সত্যিই কি তাই?

জয়ার ষড়যন্ত্রেই বিরাট ক্ষতি, বাঙালি কাঁকড়ার জাত, সেদিন হাড়ে হাড়ে টের পান মৌসুমী! 

শেষ আপডেট: 22 January 2025 18:59

বাঙালি নাকি কাঁকড়ার জাত! এই প্রবাদ বহুল প্রচলিত। অর্থাৎ স্বজাতির কেউ উপরে উঠছে দেখলেই কাঁকড়ার মরণ কামড় দিতে শুরু করে সে, সত্যিই কি তাই? মৌসুমী চট্টোপাধ্যায়ের মনে হয়েছিল এমনটাই। জয়া বচ্চনের তরফে যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাঁকে তা খুব একটা সুখকর নয়। জানিয়েছিলেন কলকাঠি নেড়ে জয়া নাকি কার্যত মুখের ভাত কাড়েন তাঁর। কী ঘটে গুলজার পরিচালিত 'কোশিস'-এর সেটে? 

ওই ছবিতে অভিনয় করেছিলেন জয়া। তবে জানেন কি, জয়া নয়,বরং ওই ছবিতে অভিনয় করার কথা ছিল মৌসুমী চট্টোপাধ্যায়ের। তিন দিন শুটিংও হয়ে যায়। তবে হঠাৎই একদিন বাদ দিয়ে দেওয়া হয় মৌসুমীকে। সেই বাদ দেওয়ার নেপথ্যে হাত ছিল জয়ারই, এমনটা আজও মনে করেন মৌসুমী। 

কেন? মৌসুমীর দাবি, যে তিনি দিন শুটিং করছিলেন রোজ দেখতেন জয়ার সেক্রেটারি রাত অবধি গুলজারের অফিসে এসে বসে আছেন। কেন, কী কারণে, তা বুঝে ওঠার আগেই হঠাৎই একদিন গুলজার এসে তাঁকে বলেন, "আগামীকাল থেকে একটু বেশি রাত পর্যন্ত শুট করতে হবে।” 

তা সম্ভব ছিল না মৌসুমীর পক্ষে। সে সময় সদ্য মা হয়েছেন তিনি। কোলের সন্তানকে সামলে শুটিং করতে আসছিলেন, এই ঢের! সেখানে রাত! অভিনেত্রী সাফ জানিয়ে দেন, তাঁর পক্ষে সম্ভব নয়। ব্যস, ঘটে যায় বিপত্তি। ব্যাপারটা ভালভাবে নেননি গুলজার। সকলের সামনেই মৌসুমীকে জানিয়ে দেন, বহু নায়িকা লাইন দিয়ে আছে এই চরিত্রের জন্য। ওদিকে বরাবরই স্পষ্টভাষী মৌসুমী। তিনিও মুখের উপর বলে দেন, " তাহলে ওদেরকেই নিন।”

এর পরেই ঘটে সেই ঘটনা। মৌসুমী আউট, ইন জয়া। ওই ছবির জন্যই আবার জাতীয় পুরস্কারও পান জয়া। অন্যদিকে শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য পুরস্কার পান গুলজার। বছর পেরিয়েছে। বয়েছে সময়। তবে সেই খারাপ লাগা আজও কমেনি মৌসুমীর। কিছু দিন আগে পাপারাৎজির সামনেই বলেছেন, "আমি জয়ার মতো নেই। ওর থেকে ভাল মানুষ।" জয়া যদিও এ নিয়ে আজীবন বহন করেছেন এক অদ্ভুত নীরবতা। ক্যামেরা দেখলেই রেগে যান তিনি, বিতর্ক থেকেও তাঁর অবস্থান শতদূরে।


```