Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

গায়ের ওপর গাড়ি চালিয়ে দিচ্ছিলেন মিঠুন চক্রবর্তী, একটুর জন্য বেঁচেছিলেন ঋষি কাপুর 

মিথ্যে বললে যে তার মাশুলও গুনতে হয় তা অভিনেতা নিজেই বুঝলেন এবার। শুরু হল শ্যুটিং।

গায়ের ওপর গাড়ি চালিয়ে দিচ্ছিলেন মিঠুন চক্রবর্তী, একটুর জন্য বেঁচেছিলেন ঋষি কাপুর 

শেষ আপডেট: 27 January 2024 11:46

দ্য ওয়াল ব্যুরো: সালটা ১৯৭৮। শ্যুটিং চলছে 'ফুল খিলে হ্যায় গুলশন-গুলশন'-এর। পরিচালক শিকন্দর খান্না মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করলেন, গাড়ি চালাতে জানো? মাত্র পাঁচটা ছবির পর ঋষি কাপুরের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন অভিনেতা। গাড়ি চালাতে জানেন না বললে যদি ছবির সুযোগ হাত থেকে চলে যায়! তাই মিথ্যেটাই বলে দিলেন 'ডিস্কো ডান্সার'। বললেন, উনি জানেন গাড়ি চালাতে।


কিন্তু মিথ্যে বললে যে তার মাশুলও গুনতে হয় তা অভিনেতা নিজেই বুঝলেন এবার। শুরু হল শ্যুটিং। অভিনেতাকে বলা হল গাড়ি ড্রাইভ করতে। তবে সেই দৃশ্যে সাধারণ ভাবে গাড়ি চালালে হবে না। চালাতে হবে স্পিডে। প্রথমে স্পিডে গাড়িটা এগিয়ে নিয়ে গিয়ে, স্লো করতে হবে। সামনে দাঁড়িয়ে থাকবে অভিনেতা ঋষি কাপুর ও মুকরি। গাড়িটা স্লো হলেই ওনারা উঠে আসবেন গাড়িতে। 

RishiKapoorFanClub on X:

দৃশ্যটিতে শোনার পর এক মুহূর্ত দেরি করেননি মিঠুন। সোজা গাড়িতে উঠে হুহু করে দ্রুত গতিতে চালিয়ে দেন গাড়িটি। আর তার পরক্ষণেই ব্রেক কষেন। সেই সময় ঋষি কাপুর গাড়িতে উঠতে যান। আর তখুনি আবার ব্রেক দেওয়ার ফলে দুর্ঘটনা ঘটে। ঋষি কাপুরের মাথাটা গিয়ে পড়ে গাড়ির বনেটের ওপর। মুহূর্তে রক্তারক্তি কাণ্ড! গলগল করে মাথা থেকে রক্ত বেরোতে থাকে। চতুর্দিকে হইচই পড়ে যায়! কারও বুঝতে আর বাকি থাকে না যে মিঠুন চক্রবর্তী আসলে গাড়ি চালাতে জানেন না।


ভীষণ লজ্জিত হয়ে বারবার ক্ষমা চান উনি সবার কাছে। স্বীকার করেন যে উনি জানেন না গাড়ি চালাতে। পরিচালকের কাছে দারুণ বকাও খান।


সিনেমার শুটিং চলাকালীন এমন বহু ঘটনা ঘটে, যা সারাজীবন মনে থেকে যায় অভিনেতা ও কলাকুশলীদের। এত বছর অভিনয় করে ভারতীয় সিনেমার ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করার পর ২০২৪ সালে মিঠুন চক্রবর্তীকে সম্মানিত করা হল পদ্মভূষণ পুরস্কারে।


```