Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মাধুরীর নতুন স্পোর্টস কার! পোর্শের এই গাড়িটিই ভারতে দ্রুততম, দাম কত জানেন

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সুন্দরী অভিনেত্রী মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) সৌন্দর্যে মুগ্ধ আট থেকে আশি। এখন ওটিটি-তেও জমিয়ে কাজ করছেন মাধুরী। বলিউডের তারকাখচিত অ্যাওয়ার্ড শোতে স্বামীর সঙ্গে তাঁকে হামেশাই দেখা যায়৷ তবে ইনস্টাগ্রামে রিল ও ব

মাধুরীর নতুন স্পোর্টস কার! পোর্শের এই গাড়িটিই ভারতে দ্রুততম, দাম কত জানেন

শেষ আপডেট: 19 April 2023 10:42

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সুন্দরী অভিনেত্রী মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) সৌন্দর্যে মুগ্ধ আট থেকে আশি। এখন ওটিটি-তেও জমিয়ে কাজ করছেন মাধুরী। বলিউডের তারকাখচিত অ্যাওয়ার্ড শোতে স্বামীর সঙ্গে তাঁকে হামেশাই দেখা যায়৷ তবে ইনস্টাগ্রামে রিল ও বিভিন্ন পোস্টের মাধ্যমে মাঝে মাঝেই শিরোনামে আসেন এই অভিনেত্রী। সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন (buy)। খুব স্বাভাবিক কারণেই লাইমলাইটে রয়েছে মাধুরীর নতুন গাড়ি।

পোরশের (Porsche) একটি বিলাসবহুল স্পোর্টস কার ৯১১ টার্বো এস কিনেছেন মাধুরী। যার দাম তিন কোটি আট লাখ। সম্প্রতি এই তারকাকে সদ্য কেনা গাড়িতে মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা গেছে। ড: নেনে গাড়ি চালাচ্ছিলেন এবং স্ত্রী মাধুরী পাশের সিটে বসে ছিলেন।

সূত্রের খবর, মাধুরী দীক্ষিতের সুপারকারটি এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে দ্রুততম গাড়ি। সুপার লাক্সারি গাড়িটিতে টুইন-টার্বোচার্জড ৬-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন রয়েছে। পাশাপাশি দ্রুতগতির এই গাড়িটি শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে সময় নেয় মাত্র ২.৬ সেকেন্ড। এই গাড়িটি সর্বোচ্চ প্রতি ঘন্টায় ৩৩০ কিমি যেতে পারে।

প্রসঙ্গত, মাধুরীর এটিই একমাত্র দ্রুততম গাড়ি নয়। এর আগেও একটি কিনেছেন। সূত্রের খবর, মাসখানেক আগেই প্রায় দু কোটি টাকা দিয়ে একটি পোরশে ৯১১ ক্যারেরা এস কিনেছেন।

পুলের জলে পড়ে গিয়েছিল ৩ বছরের মেয়ে, বুদ্ধি আর সাহস দিয়ে তাকে বাঁচালেন ১৮-র তরুণী


```