Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

লালুপ্রসাদ যাদব এবার বড়পর্দায়! শীঘ্রই শুরু হচ্ছে শ্যুটিং

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে দেশবাসীর আগ্রহের শেষ নেই। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়ে হাজতবাসও করেছেন তিনি। আরজেডি দলের প্রধানের পরিবারও রাজনীতির দুনিয়ায় কম আলোচিত নয়।

লালুপ্রসাদ যাদব এবার বড়পর্দায়! শীঘ্রই শুরু হচ্ছে শ্যুটিং

শেষ আপডেট: 27 October 2023 13:01

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমার দর্শকরা বায়োপিক শব্দটার সঙ্গে এতদিনে বেশ ভালভাবেই পরিচিত। বিগত সাত-আট বছর ধরে একাধিক বিখ্যাত অভিনেতা, খেলোয়াড়, রাজনীতিবিদের বায়োপিক তৈরি হয়েছে বলিউড-সহ দেশের নানা ভাষার সিনেমা ইন্ডাস্ট্রিতে। সঞ্জয় দত্ত, মহেন্দ্র সিংহ ধোনি, নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিদের জীবনী নির্ভর সিনেমা দেখে ফেলেছে দেশবাসী। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে লালুপ্রসাদ যাদবেরও। দেশের এই প্রাক্তন রেলমন্ত্রীকে নিয়ে খুব শিগগিরই বায়োপিক বানানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

এমনিতে বিহারের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে দেশবাসীর আগ্রহের শেষ নেই। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়ে হাজতবাসও করেছেন তিনি। আরজেডি দলের প্রধানের পরিবারও রাজনীতির দুনিয়ায় কম আলোচিত নয়। তাই এমন একজন ব্যক্তিকে নিয়ে বায়োপিক তৈরি হলে তা যে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে থাকবে, সে কথা বলাই বাহুল্য। ইতিমধ্যে একাধিক সূত্র মারফত এই বায়োপিক তৈরির খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। এখনও অবধি যা খবর, তাতে বিগত ৫-৬ মাস ধরে ছবির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে।

প্রকাশ ঝা প্রোডাকশনের ব্যানারে এই ছবিটি নির্মিত হচ্ছে বলে খবর। এছাড়াও বিহারের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদবও এই ছবি তৈরিতে টাকা ঢালছে। সিনেমার স্ক্রিপ্টের স্বত্ব থাকবে যাদব পরিবারের হাতেই। আপাতত জোরকদমে চলছে প্রি প্রোডাকশনের কাজ। সূত্রের খবর, লালুপ্রসাদ যাদবের বায়োপিকে মূলত তাঁর জীবনের অজানা দিকগুলি তুলে ধরা হবে। একইসঙ্গে রাজনীতিতে তাঁর উত্থানও দেখানো হবে বড়পর্দায়। বর্তমানে ছবির কাস্টিং চূড়ান্ত করার কাজ চলছে। প্রধান চরিত্রে কোনও অপরিচিত মুখকেই দেখা যেতে পারে।

এই প্রসঙ্গে সাংবাদিকরা প্রকাশ ঝাকে প্রশ্ন করলে তিনি হেসে উত্তর এড়িয়ে যান। তবে আরজেডির মুখপাত্র চিত্তরঞ্জন গগৈ বায়োপিক তৈরির বিষয়টিকে পাশ কাটিয়ে গেলেও পুরোপুরি এড়িয়ে যাননি। তিনি বলেন, “যদি লালুপ্রসাদ যাদবকে নিয়ে বায়োপিক তৈরি হয়, সেটা খুবই ভাল ব্যাপার। লালুজির জীবনের বহু গল্প এখনও সাধারণ মানুষের কাছে অজানা। এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে কীভাবে তিনি সামাজিক ন্যায়বিচারের জন্য বিপ্লব এনেছিলেন তা নিয়ে তরুণ প্রজন্মের মধ্যেও আগ্রহ রয়েছে। অতীতে তাঁকে নিয়ে প্রচুর বই বেরিয়েছে। এবার ছবি হলেও ভালই হবে।”


```