Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

মহালয়ার ভোরে ‘ফার্স্ট গার্ল’ কোয়েল মল্লিক, পিছিয়ে রয়েছেন পুজোর বক্স অফিসে

মহালয়ার ভোরে ‘ফার্স্ট গার্ল’ কোয়েল মল্লিক, পিছিয়ে রয়েছেন পুজোর বক্স অফিসে

শেষ আপডেট: 27 October 2023 19:23

দ্য ওয়াল ব্যুরো: এবছর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে মোট চারটি বাংলা ছবি। দেব, প্রসেনজিৎ, আবির, কোয়েল—কে না নেই বক্স অফিসের মহাযুদ্ধে! তবে এক সপ্তাহ পেরনোর পর রিপোর্ট কার্ড বলছে, পুজো রিলিজে এবারও ‘ফার্স্ট বয়’ সৃজিত মুখোপাধ্যায়ই। তাঁর কপ ইউনিভার্স ‘দশম অবতার’ গত সাতদিনে সাড়ে ৪ কোটি টাকা আয় করেছে, যা এখনও অবধি সর্বোচ্চ। আর সবার পিছনে রয়েছে কোয়েল মল্লিক অভিনীত ‘জঙ্গলে মিতিনমাসি’। তবে সিনেমায় পিছিয়ে থাকলেও মহালয়ার ভোরে এবারও তিনিই ‘ফার্স্ট গার্ল’।

দুর্গাপুজোর আমেজ এখনও কাটেনি টলিপাড়ায়। খুবই ঢিমেতালে শুরু হয়েছে কয়েকটি ধারাবাহিকের শ্যুটিং। এখনও বেশ কিছু স্টুডিও বন্ধ। এরমধ্যেই শুক্রবার প্রকাশ্যে এসেছে টিআরপি তালিকা। আর এই তালিকায় শুধু সিরিয়ালগুলি নয়, রয়েছে মহালয়ার ভোরের মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানগুলিও। এবছর স্টার জলসায় দেবী দুর্গা হয়েছিলেন কোয়েল মল্লিক আর অন্যদিকে জি বাংলা চ্যানেলে মহামায়া রূপে দেখা গিয়েছে ছোটপর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিককে। শেষ অবধি এই দুই মল্লিকের টক্করে শেষ হাসি হাসলেন কোয়েলই।

এবছর স্টার জলসায় সুরিন্দর ফিল্মসের প্রযোজক নিসপাল সিং রানে-র প্রযোজনায় তৈরি হয়েছে ‘যা দেবী সর্বভূতেষু’। যেখানে দু’বছর পর দেবী রূপে দেখা গিয়েছে কোয়েল মল্লিককে। এর আগে শেষবার কালার্স বাংলায় মা দুর্গা রূপে দর্শক দেখেছিল কোয়েলকে। এবার ফের অসুর বধ করলেন তিনি। পুজোর পরে শুক্রবার রেটিং চার্ট বেরোতে দেখা গেল, ৫.৫৮ টিআরপি পেয়েছে এই অনুষ্ঠানটি। অন্যদিকে জি বাংলায় অনুষ্ঠিত মহিষাসুরমর্দিনীর রেটিং ৪.২৬। অর্থাৎ একথা বলাই যায় যে, নিজের স্টারডমের জোরেই এই পরীক্ষায় পাশ করে গিয়েছেন অভিনেত্রী।


```