Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বডি শেমিং বরদাস্ত নয়! অভিনেত্রীকে 'যৌন হেনস্থা'য় অভিযুক্ত ব্যবসায়ীকে সাবধান করল হাইকোর্ট

মালায়ালাম অভিনেত্রী হানি রোজের দায়ের করা যৌন হেনস্তার মামলায় গ্রেফতার হওয়া ব্যবসায়ী ববি চেম্মানুরকে মঙ্গলবার কেরালা হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে।

বডি শেমিং বরদাস্ত নয়! অভিনেত্রীকে 'যৌন হেনস্থা'য় অভিযুক্ত ব্যবসায়ীকে সাবধান করল হাইকোর্ট

ফাইল চিত্র

শেষ আপডেট: 15 January 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: মালায়ালাম অভিনেত্রী হানি রোজের দায়ের করা যৌন হেনস্তার মামলায় গ্রেফতার হওয়া ব্যবসায়ী ববি চেম্মানুরকে মঙ্গলবার কেরালা হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে। একই সঙ্গে আদালত সমাজে বডি শেমিংয়ের প্রবণতার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে।

বিচারপতি পিভি কুন্হিকৃষ্ণন মন্তব্য করেন, 'বডি শেমিং আমাদের সমাজে গ্রহণযোগ্য নয়। কারও শরীর সম্পর্কে 'মোটা', 'পাতলা', 'লম্বা', 'বেঁটে', 'কালো' ইত্যাদি মন্তব্য করা উচিত নয়। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অনুভূতি কাজ করে যে, আমরা যেন সবকিছুতেই 'কম'। তবে এই দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার।'

চেম্মানুরের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সনহিতা (BNS)-এর ধারা ৭৫(৪) এবং তথ্য প্রযুক্তি আইনের ধারা ৬৭-তে অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসে যখন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে, তিনি হয়রানির শিকার হয়েছেন। যদিও তিনি প্রথমে কারও নাম উল্লেখ করেননি, তাঁর পোস্টগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি মানসিক চাপে আছেন। 

তিনি দাবি করেন, ওই প্রভাবশালী ব্যক্তি তাকে হুমকিও দিয়েছেন। পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে, মানসিকভাবে ভেঙে পড়ে তিনি পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হন। আদালত সুপ্রিম কোর্টের নির্দেশিকার ভিত্তিতে চেম্মানুরকে জামিন দেয়। বিচারপতি জানান, সর্বোচ্চ তিন বছরের শাস্তিযোগ্য অপরাধে যথেষ্ট কারণ ছাড়া গ্রেফতার করা যাবে না।

পুলিশকে অভিনেত্রী জানিয়েছিলেন, এই ঘটনা ঘটে প্রায় চার মাস আগে। কাজের সূত্রে অভিযুক্ত ব্যবসায়ী ববি চেম্মানুরের সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ, সেই পরিচয়ের পরই ববি তাঁর প্রতি অভব্য আচরণ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ববি চেম্মানুর পেশায় একজন গয়না ব্যবসায়ী এবং কেরলে তাঁর সংস্থা ‘চেম্মানুর’ যথেষ্ট প্রভাবশালী। তদন্তে আরও উঠে এসেছে যে, এই সংস্থা তাদের প্রচারের জন্য ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে একসময় কেরালায় এনেছিল। যৌন হয়রানির এই অভিযোগ সামনে আসার পর থেকে ববির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।


```