Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তৈমুরকে 'ভুলভুলাইয়া ৩' দেখাও প্লিজ, সইফ-করিনার কাছে আবদার কার্তিকের

মুম্বইতে আয়োজিত আর কে ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান, সইফ আলি খান এবং করিনা কাপুর খানকে একসঙ্গে দেখা গিয়েছে।

তৈমুরকে 'ভুলভুলাইয়া ৩' দেখাও প্লিজ, সইফ-করিনার কাছে আবদার কার্তিকের

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 December 2024 15:16

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইতে আয়োজিত আর কে ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান, সইফ আলি খান এবং করিনা কাপুর খানকে একসঙ্গে দেখা গিয়েছে। তাঁরা যে সময় আড্ডায় মত্ত ছিলেন, তখনই ক্যামেরায় ধরা পড়েছেন তাঁরা। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, কার্তিক, সইফ ও করিনাকে তাঁর ব্লকবাস্টার সিনেমা 'ভুলভুলাইয়া ৩' তৈমুর আলি খানকে দেখানোর কথা বলছেন। 

তৈমুর আলি খানের কথা উল্লেখ করে তিনি বলেন, 'তৈমুর কো তো দিখাও…' এর আগে করিনা জানিয়েছিলেন, তাঁদের বড় ছেলে তৈমুর কার্তিকের ভুলভুলাইয়া ২-এর বড় ভক্ত। তারপরেই কার্তিককে এই কথা বলতে শোনা যায়। 

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

২০২২ সালে একটি সাক্ষাৎকারে করিনা বলেছিলেন, 'তৈমুর 'ভুলভুলাইয়া ২' দেখে মুগ্ধ হয়েছিল। এটি ছিল তাঁর দেখা প্রথম হিন্দি ছবি। সে সাইফের সঙ্গে গিয়েছিল সিনেমাটি দেখতে এবং সিনেমাটি দেখে খুব মজা পেয়েছিল।' ২০২২ সালে মুক্তি পাওয়া কার্তিক, কিয়ারা আডবাণী ও টাবু অভিনীত এই হরর-কমেডি বিশ্বজুড়ে ২৬০ কোটি টাকা আয় করে এবং নেটফ্লিক্সে হিট হয়। ২০২৪ সালে মুক্তি পাওয়া 'ভুলভুলাইয়া ৩'-এর সাফল্য আরও বড়। ছবিটি বিশ্বব্যাপী ৪২১ কোটি টাকা আয় করেছে।

পিভিআর ইনক্স লিমিটেড এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আর কে ফিল্ম ফেস্টিভ্যাল কিংবদন্তি রাজ কাপুরের সিনেমার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে। তিন দিনের এই উৎসব রাজ কাপুরের বিখ্যাত চলচ্চিত্র আওয়ারা, শ্রী ৪২০ এবং মেরা নাম জোকার-এর প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়। উৎসবটি ভারতের ৪০টি শহরের নির্বাচিত প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে।


```