Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কালো, মোটা, শুনতে হয়েছিল কাজলকে, কীভাবে মোকাবিলা করেছিলেন বডিশেমিংয়ের

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের নায়িকা মানেই তাঁকে হতে হবে ফর্সা, তন্বী এমন ধারণাই বরাবর প্রাধান্য পেয়েছে ইন্ডাস্ট্রিতে। তবে, বডিশেমিং (body shaming) নিয়ে সাম্প্রতিক কালে সুর চড়িয়েছেন বলিউডের অনেক অভিনেত্রীই। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্র

কালো, মোটা, শুনতে হয়েছিল কাজলকে, কীভাবে মোকাবিলা করেছিলেন বডিশেমিংয়ের

শেষ আপডেট: 13 April 2023 12:20

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের নায়িকা মানেই তাঁকে হতে হবে ফর্সা, তন্বী এমন ধারণাই বরাবর প্রাধান্য পেয়েছে ইন্ডাস্ট্রিতে। তবে, বডিশেমিং (body shaming) নিয়ে সাম্প্রতিক কালে সুর চড়িয়েছেন বলিউডের অনেক অভিনেত্রীই। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী কাজল (Kajol)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকে তাঁকে মোটা, কালো বলে বিদ্রুপ করা হতো বলে জানান কাজল। পাশাপাশি, চোখে চশমা থাকায় সেই নিয়েও কটাক্ষের শিকার হতে হতো তনুজা কন্যাকে। তবে সেসবে তিনি মোটেই পাত্তা দিতেন না এমনটাই জানান অভিনেত্রী।

তাঁর দিকে ধেয়ে আসা সমস্ত কটাক্ষকেই উড়িয়ে দিয়ে কাজল মনে করতেন যারা কু-মন্তব্য করছেন তাঁদের তুলনায় তিনি অনেক বেশি বুদ্ধিমতী এবং সফল। এখনও নিন্দকদের সম্পর্কে এমনটাই ভাবেন বলে জানান কাজল। সেই সময়ে কালো মোটা এই ধরনের মন্তব্যের পাশাপাশি, বিভিন্ন অনুষ্ঠানে চশমা পরে যেতেন তিনি, সেই নিয়েও উড়ে আসত টিটকিরি। চশমা পরলেও সমালোচকদের তুলনায় তিনি নিজেকে বেশি স্মার্ট মনে করতেন।

কাজলের স্পষ্ট বক্তব্য যে সমালোচনাকে পাত্তা না দিলে একসময়ে নিন্দকদের মুখ বন্ধ হয়ে যায়। ফলে, বডিশেমিংকে পাত্তা না দেওয়ারই পরামর্শ 'কুছ কুছ হোতা হ্যায়' অভিনেত্রীর। তার বদলে নিজের কাজে মনোযোগী হলে সফল হওয়া কেউ আটকাতে পারবে না বলেই জানান কাজল।

চোখে জল, মনখারাপ… ডিপ্রেশন নিয়ে বার্তা দিলেন ম্রুনাল ঠাকুর


```