Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

‘আমি মরিনি’, ভুয়ো খবরে জেরবার! বেঁচে থাকার প্রমাণ দিতে বাধ্য হলেন কাজল

বলিউড থেকে টলিউড—অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নানা সময় ভুয়ো খবর ছড়ায়। কখনও ব্যক্তিগত সম্পর্ক, কখনও আবার স্বাস্থ্য বা মৃত্যু নিয়ে। এ বার সেই ভুয়ো মৃত্যুর গুজবের শিকার হলেন অভিনেত্রী কাজল আগরওয়াল।

 ‘আমি মরিনি’, ভুয়ো খবরে জেরবার! বেঁচে থাকার প্রমাণ দিতে বাধ্য হলেন কাজল

কাজল আগরওয়াল

শেষ আপডেট: 9 September 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই'-- আর কাজল আগরওয়াল? রীতিমতো বড়সড় পোস্ট করে তাঁকে প্রমাণ করতে হল, তিনি বেঁচে আছেন। ভাল আছেন, সুস্থ আছেন।

বলিউড থেকে টলিউড—অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নানা সময় ভুয়ো খবর ছড়ায়। কখনও ব্যক্তিগত সম্পর্ক, কখনও আবার স্বাস্থ্য বা মৃত্যু নিয়ে। এ বার সেই ভুয়ো মৃত্যুর গুজবের শিকার হলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। সোমবার ঘুম ভাঙতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁর 'মৃত্যুর খবরে' রীতিমতো আঁতকে ওঠেন তিনি। বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়, ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন অভিনেত্রী। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে কাজল অনুরাগীদের মধ্যে। শুরু হয় হইচই, দিশাহারা হয়ে পড়েন তাঁর ভক্তরা।

তবে খুব বেশি দেরি না করে নিজেই মুখ খোলেন কাজল। একেবারে সরাসরি জানিয়ে দেন, তিনি একেবারেই সুস্থ আছেন। এক্স (পূর্বনাম টুইটার) এবং ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘‘আমাকে নিয়ে যে খবর রটছে, তা একেবারেই ভিত্তিহীন। দুর্ঘটনায় আমি মারা গিয়েছি—এ সব পড়ে সত্যি হাসি পাচ্ছে। ভগবানের কৃপায় আমি একেবারে ভাল আছি। সকলে দয়া করে এ ধরনের মিথ্যে খবর বিশ্বাস করবেন না, ছড়াবেনও না। বরং ইতিবাচকতা আর সত্যি বিষয় নিয়েই শক্তি খরচ করুন।’’

এই নিয়ে মিডিয়াও যোগাযোগ করলে কাজল প্রথমে হেসে উড়িয়ে দেন। বলেন, তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর স্পষ্ট বার্তাতেই স্বস্তি ফিরে আসে ভক্তমহলে।

কাজলকে সম্প্রতি দেখা গিয়েছে সলমন খানের সঙ্গে ‘সিকান্দর’ ছবিতে। শোনা যাচ্ছে, নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে মন্দোদরীর চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিতে আছেন রণবীর কপূর, যশ, সাই পল্লবী, সানি দেওল এবং রবি দুবে। আগামী ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে ছবির প্রথম পর্ব। পাশাপাশি কাজল রয়েছেন কমল হাসানের ‘ইন্ডিয়ান ৩’-এও।
 


```