সস্ত্রীক করোনা আক্রান্ত জন অ্যাব্রাহাম, জানালেন মৃদু উপসর্গ আছে
দ্য ওয়াল ব্যুরো: বলিউডও (bollywood) কোভিড ১৯ (covid 19) সংক্রমণের গ্রাসে। সোমবার ইনস্টাগ্রামে সস্ত্রীক কোভিড সংক্রমিত হওয়ার খবর দিলেন অভিনেতা জন অ্যাব্রাহাম (john abraham)। ‘সত্যমেব জয়তে ২’ অভিনেতা জানিয়েছেন, তিনদিন আগে এক কোভিড সং
শেষ আপডেট: 3 January 2022 05:26
দ্য ওয়াল ব্যুরো: বলিউডও (bollywood) কোভিড ১৯ (covid 19) সংক্রমণের গ্রাসে। সোমবার ইনস্টাগ্রামে সস্ত্রীক কোভিড সংক্রমিত হওয়ার খবর দিলেন অভিনেতা জন অ্যাব্রাহাম (john abraham)। ‘সত্যমেব জয়তে ২’ অভিনেতা জানিয়েছেন, তিনদিন আগে এক কোভিড সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসায় নিজেও তার কবলে পড়েছেন। তিনি লিখেছেন, তিনদিন আগে কোনও একজনের সংস্পর্শে এসেছিলাম যিনি কোভিড ১৯ আক্রান্ত বলে পরে জানতে পারি। প্রিয়া ও আমি পরীক্ষায় কোভিড পজিটিভ ধরা পড়েছি। আমরা বাড়িতে কোয়ারান্টিনে আছি। তাই আর কারও সংস্পর্শে আসিনি। দুজনেরই ভ্যাকসিন নেওয়া। মৃদু উপসর্গ আছে আমাদের। আপনারা সবাই ভাল, সুস্থ থাকুন। অবশ্যই মাস্ক পরুন। সম্প্রতি বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরও কোভিড ১৯ পজিটিভ হওয়ার খবর শেয়ার করে জানান, মৃদু উপসর্গ আছে তাঁর, তিনি নিভৃতাবাসে রয়েছেন। হোম কোয়ারান্টিনে আছেন অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফতেহি। ২৮ ডিসেম্বর তিনি কোভিড পজিটিভ ধরা পড়েন। আরেক বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকরও কোভিড পজিটিভ।
সম্প্রতি অভিনেতা অর্জুন কপূর, তাঁর বোন অনসুলা কপুরও কোভিড আক্রান্ত হন। ডিজাইনার রিয়া কপূর, তাঁর স্বামী করণ বুলানিও নোভেল করোনাভাইরাস আক্রান্ত বলে জানিয়েছিলেন।