Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আবার নতুন মানুষ হয়ে ওঠার আগে কিছুদিন নিজের মতো থাকতে চাইলেন শাহিদ

দ্য ওয়াল ব্যুরো: নতুন সিনেমার শ্যুটিংয়ের কাজ সদ্য শেষ হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমের পর এবার নিজের মতো থাকতে চাইছেন শাহিদ কাপুর। ইনস্টাগ্রামে নিজের সাদা-কালো সেলফি পোস্ট করেই জানালেন সে কথা। জানালেন আবার নতুন কেউ হয়ে ওঠার আগে আসল শাহিদ হয়

আবার নতুন মানুষ হয়ে ওঠার আগে কিছুদিন নিজের মতো থাকতে চাইলেন শাহিদ

শেষ আপডেট: 18 December 2020 09:00

দ্য ওয়াল ব্যুরো: নতুন সিনেমার শ্যুটিংয়ের কাজ সদ্য শেষ হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমের পর এবার নিজের মতো থাকতে চাইছেন শাহিদ কাপুর। ইনস্টাগ্রামে নিজের সাদা-কালো সেলফি পোস্ট করেই জানালেন সে কথা। জানালেন আবার নতুন কেউ হয়ে ওঠার আগে আসল শাহিদ হয়ে কয়েকটা দিন কাটাতে চান তিনি। নতুন সিনেমা মানেই নতুন চরিত্র। শুধু তো চেহারা বদলানোর জন্য কসরৎ করেন না, নতুন এক মানুষ হয়ে ওঠার আগে দীর্ঘদিন ধরে মানসিক প্রস্তুতি নিতে হয়। তাই সবদিক থেকেই বিশ্রাম নিতে চাইছেন তিনি। গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করে শাহিদ লিখেছেন, "আরও এক জার্নি শেষ হল। আবার নতুন কেউ হয়ে ওঠার আগে নিজের মতো থাকতে চাই কিছুদিন।" তিন দিন আগেই শাহিদ আরও একটি পোস্ট করে জানিয়েছিলেন করোনা আবহে ৪৭ দিন টানা শ্যুটিংয়ের পর সম্প্রতি তাঁর নতুন সিনেমার কাজ শেষ হয়েছে। শাহিদ বলেছেন, "এত কঠিন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়াটা মুখের কথা না। টিমের প্রতিটা মানুষ ভীষণ খেটেছেন এই ক'দিন। এক মুহূর্ত ভেঙে পড়েননি কেউ। টিমের প্রতিটা মানুষকে আমি শুভেচ্ছা, ভালবাসা জানাচ্ছি।‌ আশা করি আমাদের পরিশ্রম সার্থক হবে।" শাহিদের নতুন সিনেমা 'জার্সি'। তেলেগু সিনেমার রিমেক এটি। গৌতম তিন্নানৌরি এছবির পরিচালনা করেছেন। আগামী বছর অগাস্ট মাসে মুক্তি পেতে চলেছে 'জার্সি'। গল্পটা এক ক্রিকেটারের হার-না-মানার গল্প। ফিনিক্স পাখির মতোই তাঁর জীবন। এক ট্যালেন্টেড ক্রিকেটার হেরে গিয়ে, বহু বছর পর ফিরে আসবেন ময়দানে। মূল চরিত্র 'অর্জুন'-এর ভূমিকায় অভিনয় করেছেন শাহিদ। বলাই বাহুল্য শাহিদের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমার মুক্তির জন্য।

```