Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মহিলাকে থাপ্পড়, জুতো চাটানো! অ্যানিম্যাল-এর সাফল্য 'বিপজ্জনক’,সমালোচনায় জাভেদ আখতার

বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ‘অ্যানিম্যাল’-এর কপালে জুটেছে দেদার বিতর্কও। এবার ‘অ্যানিম্যাল’-এর সাফল্যকে 'বিপজ্জনক' বলে সমালোচনায় মুখর হলেন জাভেদ আখতার। 

 মহিলাকে থাপ্পড়, জুতো চাটানো! অ্যানিম্যাল-এর সাফল্য 'বিপজ্জনক’,সমালোচনায় জাভেদ আখতার

শেষ আপডেট: 6 January 2024 20:40

দ্য ওয়াল ব্যুরো: গত ১ ডিসেম্বর রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল মুক্তি পেয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি বড় পর্দায় হাজির হওয়ার পর দর্শকদের একাংশ যেমন পছন্দ করেছেন তেমনই উঠে এসেছে সমালোচনার ঝড়। মূলত ছবির 'হিংস্র' ও বিতর্কিত বিষয়ের বিরোধিতা করেছেন দর্শকদের একাংশ। 

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ব্যবসায় অপ্রতিরোধ্য হয়ে গিয়েছিল রণবীর ও রশ্মিকা মন্দানার ওই ছবি। বড়দিনের ছুটিতে ডাঙ্কি মুক্তি পাওয়ার পরও হলে দর্শক টানতে পিছিয়ে যায়নি অ্যানিম্যাল। তবে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ‘অ্যানিম্যাল’-এর কপালে জুটেছে দেদার বিতর্কও। ছবিতে উগ্র পৌরুষ, নারীবিদ্বেষের উদযাপন দেখানো হয়েছে বলে দাবি করেন সমালোচকদের বড় অংশ। আর এবার ‘অ্যানিম্যাল’-এর সাফল্যকে 'বিপজ্জনক' বলে সমালোচনায় মুখর হলেন জাভেদ আখতার। 

সম্প্রতি ঔরঙ্গাবাদে অজন্তা ইলোরা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। সেখানে আধুনিক সিনেমা এবং গান প্রসঙ্গে আলোচনা চলছিল। সেই প্রেক্ষিতেই নাম না করে অ্যানিম্যাল ছবির বিতর্কিত দৃশ্যের কথা উল্লেখ করেন বলিউড গীতিকার।

যদিও সিনেমার নাম করেননি জাভেদ আখতার। তবে তার বক্তব্যের নিশানায় যে অ্যানিম্যাল প্রসঙ্গই ছিল, তা স্পষ্ট। বলিউডের বিশিষ্ট গীতিকার বলেন, “এরকম কোনও সিনেমা যেখানে মহিলাদের জুতো চাটতে বলা হয় কিংবা তাঁদের থাপ্পড় মারার বিষয়টাকে বড় করে দেখানো হয়, আর সেই ছবি যদি সুপারহিট হয়, তাহলে তা বিপজ্জনক ছাড়া আর কিছুই নয়।” নাম না করলেও জাভেদ আখতারের এই মন্তব্য যে অ্যানিম্যাল ছবিতে রণবীর কাপুর এবং তৃপ্তি দিমরির এক দৃশ্যকে উদ্দেশ্য করে ছিল তা বলাই বাহুল্য! 

শুধু জভেদ আখতার নয়, এর আগেও অ্যানিমাল’-এ দেখানো নারীবিদ্বেষ, সহিংসতা নিয়ে সমালোচনা ধরা পড়েছে সিনেসমালোচকদের কলমে। সেই প্রেক্ষিতে আমির খানের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। উল্লেখ্য, পরিচালকের আগের ছবি 'কবীর সিং'-ও একইভাবে সমালোচনার মুখে পড়েছিল। তবে এবার রণবীর কাপুর অভিনীত ছবিটি নিয়ে বিতর্কের মাত্রা কয়েকগুণ বেড়ে গিয়েছে।


```