Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সুকেশের সব অপরাধ জেনেও আর্থিক সুবিধা নিয়েছেন জ্যাকলিন! ইডির চার্জশিটে বিপাকে অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) বিরুদ্ধে বড় অভিযোগ আনল ইডি (Enforcement Directorate)। তদন্তের জন্য এর আগে বেশ কয়েকবার জ্যাকলিনকে জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ইডি নিজেদের চার্জশিটে জ

সুকেশের সব অপরাধ জেনেও আর্থিক সুবিধা নিয়েছেন জ্যাকলিন! ইডির চার্জশিটে বিপাকে অভিনেতা

শেষ আপডেট: 1 September 2022 03:51

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) বিরুদ্ধে বড় অভিযোগ আনল ইডি (Enforcement Directorate)। তদন্তের জন্য এর আগে বেশ কয়েকবার জ্যাকলিনকে জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ইডি নিজেদের চার্জশিটে জানাল, 'ঘনিষ্ঠ বন্ধু' সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) অপরাধমূলক সমস্ত ঘটনা সম্পর্কেই অবগত ছিলেন জ্যাকলিন। কিন্তু কোটি কোটি টাকার মানি লন্ডারিং মামলার তদন্ত থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার জন্য একটি বড়সড় মিথ্যা গল্প ফেঁদেছিলেন অভিনেতা।

ইডির চার্জশিটে বলা আছে যে, জেরায় জ্যাকলিনের দাবি ছিল, তিনি সুকেশ চন্দ্রশেখরের মিথ্যে, সাজানো ঘটনাগুলো সম্পর্কে কোনও কিছুই জানতেন না। সুকেশের এই সমস্ত অপরাধমূলক কাজ এবং লীনা মারিয়া পালের সঙ্গে তার ২০২১-এর ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল, এসবই নাকি তাঁর অজ্ঞাত ছিল। আসলে জ্যাকলিন সুকেশের সঙ্গে মিলে নিজের করা সমস্ত অপরাধ এবং আর্থিক লেনদেনের বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলেন।

সূত্র মারফত জানা গেছে, জ্যাকলিনের হেয়ার স্টাইলিস্ট শানয় তাঁকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সুকেশ চন্দ্রশেখরের আসল পরিচয় এবং অপরাধমূলক ইতিহাস সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। এরপরেও জ্যাকলিন সমস্ত কথা উপেক্ষা করে সুকেশের সঙ্গে সম্পর্ক রেখে গেছেন এবং সুকেশের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। ইডির বক্তব্য, এই টাকা যে সুকেশের সমস্ত অপরাধমূলক কাজ থেকেই আসত, তা বলাই বাহুল্য।

অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি? আসানসোলের জেলে কানাঘুষো শুরু

ইডির আরও দাবি, গতবছর এপ্রিলে সুকেশ জ্যাকলিনের বাবা-মা'কে দুটো দামি গাড়ি উপহার দিয়েছিল। জেরার সময় সেই কথা একেবারে এড়িয়ে গিয়েছিলেন অভিনেতা। তবে পরে সমস্ত প্রমাণ ইডি কাছে পাওয়ার ওর তিনি স্বীকার করেন যে, সুকেশ তাঁর জন্য শ্রীলঙ্কার ওয়েলগানায় একটি বিশাল সম্পত্তি কিনেছিলেন। এজেন্সির তদন্তে জ্যাকলিন যে আরও বড় বিপাকে পড়তে চলেছেন, তা এখন দিনের আলোর মতই পরিষ্কার।


```