Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Irrfan Khan: ইরফান খানের পুরনো সাক্ষাৎকার ভাইরাল, 'কবে পাকিস্তান আসবেন?' অভিনেতা বললেন....

 প্রয়াত অভিনেতার একটি পুরনো সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। 'আপনি কবে পাকিস্তানে আসবেন?', লাহোরের এক সাংবাদিকের প্রশ্নে ইরফান খানের জবাব নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Irrfan Khan: ইরফান খানের পুরনো সাক্ষাৎকার ভাইরাল, 'কবে পাকিস্তান আসবেন?' অভিনেতা বললেন....

ইরফান খান (ছবি-গুগল)

শেষ আপডেট: 14 May 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: যে কোনও প্রশ্নের উত্তর অকপটে বলে দিতেই পছন্দ করতেন অভিনেতা ইরফান খান (Irrfan Khan)। ভারত-পাকিস্তানের ইস্যুতে (India-Pakistan Tension) যখন পরিস্থিতি উদ্বেগজনক, সেইসময় প্রয়াত অভিনেতার একটি পুরনো সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। 'আপনি কবে পাকিস্তানে আসবেন?', লাহোরের এক সাংবাদিকের প্রশ্নে ইরফান খানের জবাব নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, এক সাংবাদিক প্রশ্ন করছেন, 'হ্যালো ইরফান ভাই, পাকিস্তানের আপনার অনুরাগীর সংখ্যা প্রচুর। আমরা চাইছি আপনি একবার পাকিস্তানে আসবেন।' উত্তরে অভিনেতা বলেন, 'আমি চলে তো আসব কিন্তু ফিরে আসব কি?' ইরফানের মুখে এই উত্তর শুনেই হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলেই।

 

এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিও ক্লিপের ক্যাপশনে ব্যবহারকারী লিখেছেন, 'আজ আমাদের কাছে এস-৪০০ আছে, কিন্তু তখন পাকিস্তানকে উচিত জবাব দিতে আমাদের ইরফান খান  (Irrfan Khan) ছিলেন।'  

পহেলগাম হত্যাকাণ্ডের (Pahalgam Terror Attack) পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে চিড় ধরেছে। হামলার পাল্টা প্রত্যাঘাত চালিয়ে ভারত। পাকিস্তানি শিল্পীদেরও এদেশে কাজ করা নিয়ে বিধিনিষেধ জারি করা হয়েছে। সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে ওটিটি প্ল্যাটফর্মগুলি থেকে ওয়েব সিরিজ, পডকাস্ট, গান-সহ সমস্ত পাক কন্টেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। ফাওয়াদ খান (Fawad Khan), মাহিরা খান, মাওরা হুসেন- যে সকল পাকশিল্পীরা ভারতে কাজ করেছিলেন তাঁদের ছবি ও নাম ইতিমধ্যেই ছবির গান ও পোস্টার থেকে সরিয়ে ফেলা হয়েছে।

ইরফান খান (Irfan Khan) নিজেও পাকিস্তানের এক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'হিন্দি মিডিয়াম'-এ অভিনেতার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন সাবা কামার (Saba Qamar)। এই ছবি ও জুটির অভিনয় দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে। বাণিজ্যিকভাবেও বক্স অফিসে সফল ছিল 'হিন্দি মিডিয়াম' (Hindi Medium)।  

২০১৮ সালেই ইরফান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তিনি নিউরো এন্ডোক্রিন ক্যানসারে আক্রান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রে এক বছরের দীর্ঘ চিকিৎসার পর ২০১৯-এর ফেব্রুয়ারি মাসে ফিরে এসেছিলেন। ২০২০-র ২৮ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। উল্লেখ্য, ইরফানের মৃত্যুর মাত্র চারদিন আগেই তাঁর মা প্রয়াত হন।  'গুনাহ', 'লাইফ ইন এ মেট্রো', 'বিল্লু', 'পান সিং তোমার', 'লাইফ অফ পাই', 'পিকু'-র মত সিনেমা রয়েহে ইরফানের ঝুলিতে। ২০১১ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ইরফান খানকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত করা হয়েছিল।


```