Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মা সেদিন কেঁদে ফেলেছিল, মধ্যবিত্ত পরিবারেও স্বপ্ন সত্যি হয় তাহলে: ইধিকা 

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সদ্য তরুণী এক মেয়ে। এর আগে পরিবারের কেউ নাম লেখাননি অভিনয়ে। তিনিই প্রথম।

মা সেদিন কেঁদে ফেলেছিল, মধ্যবিত্ত পরিবারেও স্বপ্ন সত্যি হয় তাহলে: ইধিকা 

ইধিকা পাল

শেষ আপডেট: 24 January 2025 19:40

বিহঙ্গী বিশ্বাস 

'রোজ কত কী ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা'-- মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সদ্য তরুণী এক মেয়ে। এর আগে পরিবারের কেউ নাম লেখাননি অভিনয়ে। তিনিই প্রথম। কালো দীঘল চোখে দেখেছিলেন স্বপ্ন। ইচ্ছে ছিল হিরোইন হওয়ার। পা রেখেছিলেন ছোটপর্দায়। ধারাবাহিকে সুযোগ মিলেছিল বটে, তেমন হিট হয়নি। 

কাট টু, শাকিব খান ডেকে পাঠালেন বাংলা দেশে। ছবির নাম প্রিয়তমা। ছবির স্টেটাস সুপারহিট। কাট থ্রি, ডাক পড়ল দেবের কাছ থেকে। ছবির নাম 'খাদান' আর স্টেটাস সুপারডুপার হিট। এ যেন স্বপ্ন সত্যি হওয়ার বাস্তব গল্প। আর সেই গল্পের নায়িকা ইধিকা পাল। বাংলা সিনেমার অক্সিজেন মাস্ক খুলতে সাহস জুগিয়েছে খাদান।ইঁদুর-দৌড়ে সামিল হয়ে আজ তাঁর গন্তব্য দুবাই। প্ল্যান রয়েছে অস্ট্রেলিয়া যাওয়ারও। 

ইতিমধ্যেই দেব ও যিশু চলে গিয়েছেন সেখানে। কিন্তু ইধিকা কেন এখানেই। দ্য ওয়ালকে জানালেন তারিখের সমস্যা। তাই ইচ্ছে থাকলেও উপায় নেই যে তাঁর। দেব রাগ করেননি! গোটা বাংলায় একসঙ্গে প্রচার, আর বিদেশেই হিরোইন বাদ! একচোট হাসলেন। তারপর বললেন, "না না, আমার হিরো খুব সুইট। একটুও রাগ করে না।" শাকিব খানের সঙ্গে পরের ছবির শুটিংও প্রায় শেষ। হাতে একগুচ্ছ কাজ! বিশ্বাস হয় সবটা? কিছুটা থামলেন ইধিকা। 

তারপর বললেন, "আমাদের মতো পরিবারে খুব বড় স্বপ্ন দেখতে সবাই ভয় পায়। তারা ভাবতে থাকে চারিপাশের যে অদৃশ্য এক গণ্ডি রয়েছে তার থেকে বেশি স্বপ্ন দেখা নিছক বাড়াবাড়ি। তবে এখন মনে হয়, সেই সীমারেখাটা বোধহয় আমি ভাঙতে পেরেছি। স্বপ্ন দেখা মানুষগুলো যেন আগামী দিনে আমাকে উদাহরণ হিসেবে রাখতে পারে। গর্বের সঙ্গে বলতে পারে, 'ও তো পেরেছে, আমি কেন পারব না"। 

প্রিয়া সিনেমা হলে যেদিন খাদান ছবির প্রিমিয়ার ছিল হাজির ছিলেন ইধিকার মা-বাবা। চোখ দিয়ে জল পড়ছিল তাঁদের। ইধিকা হয়তো সেদিন মনে করেছিলেন শাহরুখের সেই আইকনিক লাইন, 'আগার কিসি চিজকো পুরি দিল সে...', স্বপ্ন সত্যি হয় তাহলে! 


```