
ফাইল চিত্র
শেষ আপডেট: 14 December 2024 14:11
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন শনিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর, জামিনে মুক্তি পাওয়ার পর একটি প্রেস মিট করেন। শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে তাঁর ছবি 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রদর্শন চলাকালীন ভিড়ের চাপে একজন নারীর মৃত্যু হয়। এই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল। ১৪ দিনের জেল হেফাজত হলেও কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান আল্লু অর্জুন।
পুলিশ জানিয়েছে, আল্লু অর্জুনের হঠাৎ উপস্থিতি এবং ভক্তদের উদ্দেশ্যে তার হাত নেড়ে শুভেচ্ছা জানানোর কারণে সন্ধ্যা থিয়েটারের সামনে ভিড়ের চাপ বেড়ে যায়। এক পুলিশ কর্মকর্তা বলেন, 'তিনি গাড়ির সানরুফ থেকে বেরিয়ে জনতাকে উদ্দেশ্য করে হাত নাড়ান, যা ভক্তদের ভিড় আরও বাড়িয়ে দেয়।'
সেই সঙ্গে পুলিশ আরও বলে, 'সেই সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা ভিড় সরিয়ে গাড়ির সামনের রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছিল। সেই ভিড়েই মহিলার মৃত্যু হয় এবং তাঁর ছেলে ৯ দিন ধরে ভেন্টিলেশনে অচেতন অবস্থায় রয়েছে। ফলে অভিনেতার উপর যে দায়ভার একেবারেই নেই, এমনটা বলা চলে না।'
#WATCH | Hyderabad | Actor Allu Arjun says, “…We are extremely sorry for the family. I will personally be there to help them in whatever way possible. I was inside the theatre watching a movie with my family and the accident happened outside. It has no direct connection with me.… pic.twitter.com/CJxd2JMxVK
— ANI (@ANI) December 14, 2024
পুলিশ আরও জানায়, থিয়েটারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও আল্লু অর্জুনের আচরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে। তার দলকে জনসমাগমের বিষয়ে সতর্ক করা হলেও তাঁরা সঠিকভাবে কাজ করেনি এবং অভিনেতা দুই ঘণ্টারও বেশি সময় থিয়েটারের ভেতরে ছিলেন। এই ঘটনাটি আল্লু অর্জুনের ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলেছে এবং পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন অভিনেতা।