Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রেম, সিনেমা ছেড়ে রাজনীতির ময়দানে, ৫০০০ কোটির সম্পত্তি এই মহিলার

ভারতীয় চলচ্চিত্র এবং রাজনীতির মঞ্চে এমন কিছু নাম আছে, যাঁরা যুগের পর যুগ নিজেদের প্রতিভা আর ব্যক্তিত্ব দিয়ে মানুষের মনে অমলিন হয়ে রয়েছেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রেম, সিনেমা ছেড়ে রাজনীতির ময়দানে, ৫০০০ কোটির সম্পত্তি এই মহিলার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 March 2025 19:22

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্র এবং রাজনীতির মঞ্চে এমন কিছু নাম আছে, যাঁরা যুগের পর যুগ নিজেদের প্রতিভা আর ব্যক্তিত্ব দিয়ে মানুষের মনে অমলিন হয়ে রয়েছেন। তাঁদের মধ্যেই অন্যতম এই জনপ্রিয় নায়িকা। একাধারে দক্ষিণী সিনেমার সুপারস্টার, অন্যদিকে ভারতের রাজনীতির ‘লোহিতারকা’। তবে তাঁর জীবন ছিল সিনেমার চেয়েও নাটকীয়। কথা হচ্ছে জয়া জয়ললিতার। 

এক সাধারণ স্কুলছাত্রী থেকে রুপোলি পর্দার ঝলমলে নায়িকা হয়ে ওঠার পর, শেষমেশ রাজনীতিতে প্রবেশ করে তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী হওয়ার এই সফর একেবারেই সহজ ছিল না। জয়ললিতার অভিনয় জীবন শুরু হয় ১৯৬১ সালে, আর খুব তাড়াতাড়ি তিনি দক্ষিণী সিনেমার অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন। ১৯৬৮ সালে বলিউডেও পা রাখেন ধর্মেন্দ্রর বিপরীতে "ইজ্জত" ছবিতে। 

তবে সিনেমার সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বিস্তর চর্চা চলেছে। শোভন বাবুর সঙ্গে প্রেমের গুঞ্জন থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমজিআর-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক—সবকিছুই তাঁকে বারবার খবরের শিরোনামে রেখেছিল। সিনেমা ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেন এমজিআর-এর পরামর্শেই। তাঁর নেতৃত্বে এআইএডিএমকে-তে যোগ দিয়ে দ্রুত প্রভাবশালী হয়ে ওঠেন। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন এবং তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে তাঁকে নিয়ে চর্চা কম হয়নি। 

যদিও তিনি কখনওই এমজিআর-এর স্ত্রী হতে পারেননি, কিন্তু তাঁর রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সম্পদের দিক থেকে জয়ললিতা ছিলেন স্বপ্নের মতো ধনী। তাঁর কাছে ছিল ১০,৫০০টি শাড়ি, ৭৫০ জোড়া জুতো, ৮০০ কেজি রুপো এবং ২৮ কেজি সোনা। পরে আরও ১২৫০ কেজি রুপো এবং ২১ কেজি সোনার খোঁজ পাওয়া যায়। সময়ের সঙ্গে এই সম্পদের পরিমাণ প্রায় ৫০০০ কোটি টাকায় দাঁড়ায়। তাঁর জীবন নিয়ে একাধিক বায়োপিক তৈরি হয়েছে। "থালাইভি"-তে কঙ্গনা রানাউত তাঁর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। জয়ললিতা শুধু ‘আম্মা’ নামে পরিচিত ছিলেন না। 


```