Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফের ট্রোলের শিকার ‘গৌরী এলো’! জন্ম তারিখ দেখাতে গিয়ে চরিত্রের বয়স ঘেঁটে দিলেন নির্মাতারা

দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিক বাংলা হোক বা হিন্দি, গল্পের নতুন মোড় আনতে চরিত্রদের মৃত্যু হয় প্রায়ই। পাশাপাশি, একই অভিনেতা (actor) পুনর্জন্ম নিয়ে নতুন চরিত্রে ফিরে এলেন এতেও অবাক হন না দর্শকরা। তবে, চরিত্রের মৃত্যু দৃশ্যে যদি খোদ অভিনেতার আসল

ফের ট্রোলের শিকার ‘গৌরী এলো’! জন্ম তারিখ দেখাতে গিয়ে চরিত্রের বয়স ঘেঁটে দিলেন নির্মাতারা

শেষ আপডেট: 31 March 2023 12:33

দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিক বাংলা হোক বা হিন্দি, গল্পের নতুন মোড় আনতে চরিত্রদের মৃত্যু হয় প্রায়ই। পাশাপাশি, একই অভিনেতা (actor) পুনর্জন্ম নিয়ে নতুন চরিত্রে ফিরে এলেন এতেও অবাক হন না দর্শকরা। তবে, চরিত্রের মৃত্যু দৃশ্যে যদি খোদ অভিনেতার আসল জন্ম তারিখ (original birth date) দেখানো হয়, তাহলে তো বাস্তবে বেঁচে থেকেও মৃত বলে মনে হবে তাঁকে!

ঠিক এমন কাণ্ডই ঘটল ধারাবাহিক 'গৌরী এলো'-তে (Gouri Elo)। পৌরাণিক কাহিনী অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকে নায়ক ঈশান যে মহাদেবের অবতার এ কথা জানেন ‘গৌরী এলো'র নিয়মিত দর্শকরা। সাম্প্রতিক পর্বে গৌরী এবং ঈশানের মিলনের পর খুলে গিয়েছে ঘোমটা কালী'র ঘোমটা। এবার গল্প অনুযায়ী মারা যাবে ঈশান, হয়তো ফিরে আসবে নতুন চরিত্রে।

নায়ক ঈশানের মৃত্যুর এই পর্বেই সাংঘাতিক ভুল করে বসলেন পরিচালক। বৃহস্পতিবারের পর্বে ডাক্তার ঈশান ঘোষাল ওরফে অভিনেতা বিশ্বরূপের ছবির তলায় লেখা হয় জন্ম ২৯ জুলাই ১৯৮৭ এবং মৃত্যু ৩০ মার্চ ২০২৩। এই হিসেবে ঈশান ঘোষালের বয়স দাঁড়ায় ৩৬ যেখানে চরিত্রটির বয়স কোনওভাবেই ৩০ পেরনোর কথা নয়। অর্থাৎ জন্ম তারিখ হিসেবে অভিনেতার আসল জন্ম তারিখ দিয়ে মৃত্যুর তারিখ হিসেবে পর্ব সম্প্রচারের তারিখটি দেওয়া হয়।

টিভিতে এই দৃশ্য দেখার পরেই স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে ট্রোলিং (trolling)। জলজ্যান্ত অভিনেতাকে মেরে ফেললেন নির্মাতারা এমন কথাই ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। এ প্রসঙ্গে যদিও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিনেতা বিশ্বরূপের থেকে। তবে এই প্রথম বার নয়, এর আগেও মোনালিসার ছবির সামনে ধূপ ঘুরিয়ে পুজো করে ট্রোলড হয়েছিল ধারাবাহিক ‘গৌরী এলো’। ফের এই ঘটনায় হাসির রোল দর্শক মহলে।

স্বামী কন্যা সহ মুম্বইতে প্রিয়াঙ্কা, বাড়ছে রাঘব পরিণীতির বিয়ের জল্পনা


```