Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জারিন খান কথা দিয়েও আসেননি কালীপুজোয়, দায়ের হয়েছিল প্রতারণা মামলা! খারিজ কলকাতা হাইকোর্টে

২০১৮ সালে কালীপুজোর ছ'টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য চুক্তিবদ্ধ হন জারিন খান (Zareen Khan)। কিন্তু তিনি টাকা নিয়েও আসেননি।

জারিন খান কথা দিয়েও আসেননি কালীপুজোয়, দায়ের হয়েছিল প্রতারণা মামলা! খারিজ কলকাতা হাইকোর্টে

জারিন খান।

শেষ আপডেট: 24 January 2025 09:26

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী জারিন খানের (Zareen Khan) বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের হওয়া প্রতারণার মামলা অবশেষে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। চুক্তি ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করা হয়েছিল।

কী ঘটেছিল? ২০১৮ সালে কালীপুজোর ছ'টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য চুক্তিবদ্ধ হন জারিন খান। অভিযোগ অনুযায়ী, অগ্রিম হিসেবে ১২.৫ লক্ষ টাকা গ্রহণ করার পরও তিনি অনুষ্ঠানে হাজির হননি এবং অর্থ ফেরতও দেননি।

এই অনুষ্ঠানের আগে একটি প্রচার ভিডিওতে জারিন খানকে বলতে শোনা গিয়েছিল— 'নমস্তে, ম্যায় হুঁ জারিন খান। ম্যায় আ রহি হুঁ, আপকে শহর কলকাতা ৫ নভেম্বর কালীপুজো কি প্যান্ডালও মে।' তবে প্রতিশ্রুতি অনুযায়ী তিনি অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় আয়োজকদের বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।

ফিনিক্স ট্যালেন্ট ম্যানেজমেন্ট নামে ইভেন্ট সংস্থার মালিক বিশাল গুপ্ত দাবি করেন, অভিনেত্রীর অনুপস্থিতির কারণে সংস্থার ৪২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এরপর ২০১৮ সালের ১৬ নভেম্বর নারকেলডাঙা থানায় জারিন খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, টাকা ফেরত চাইলে অভিনেত্রী আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে খুনের হুমকি দেন।

এর ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়, যার মধ্যে ছিল— প্রতারণা, প্রতিশ্রুতি ভঙ্গ, ভীতি প্রদর্শন, অপরাধমূলক ষড়যন্ত্র। 

২০১৮ সালের ১১ ডিসেম্বর শিয়ালদহ আদালত থেকে জামিন পান জারিন খান। নিম্ন আদালত তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। পরবর্তীতে অভিনেত্রী মামলাটি খারিজের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেন। ইতিমধ্যে ২০২৩ সালে পুলিশ চার্জশিট দাখিল করে।

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দে-র সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি জারিন খানের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দেন।

বিচারপতি বিভাস রঞ্জন দে পর্যবেক্ষণে জানান, প্রতিশ্রুতি ও চুক্তিভঙ্গের অভিযোগ একটি দেওয়ানি মামলা হিসেবে বিবেচিত হওয়া উচিত। যেহেতু এই সংক্রান্ত একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে, তাই ফৌজদারি মামলার প্রয়োজন নেই।

এই রায়ের মাধ্যমে দীর্ঘ ছ'বছর পর মামলার নিষ্পত্তি ঘটল এবং বলিউড অভিনেত্রী জারিন খান আইনি জটিলতা থেকে স্বস্তি পেলেন।


```