Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'ওম শান্তি ওম'-র জন্য দীপিকা অপছন্দের তালিকায় ছিলেন! পরে কার কথায় মন ঘোরে পরিচালকের

দীপিকা পাডুকোনকে প্রথমে পছন্দ হয়নি পরিচালক ফারা খানের। তবে কার কথাতে 'ওম শান্তি ওম'-এর 'শান্তিপ্রিয়া'কে মনে ধরল?

'ওম শান্তি ওম'-র জন্য দীপিকা অপছন্দের তালিকায় ছিলেন! পরে কার কথায় মন ঘোরে পরিচালকের

Deepika Sahrukh, 'Om Shanti Om'

শেষ আপডেট: 9 March 2024 12:30

দ্য ওয়াল ব্যুরো: দীপিকা পাডুকোনের জীবন বদলে দেয় 'ওম শান্তি ওম'। হিমেশ রেশমিয়ার মিউজিক ভিডিওতে নিজের প্রথম বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেত্রী। তারপর 'ঐশ্বর্য' নামক এক কন্নড় সিনেমাতেও অভিনয় করেন। এরপরেই তাঁর কাছে অফার আসে 'ওম শান্তি ওম'-এর। বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের অফার পাওয়াটাও যেন ভাগ্যের ব্যপার। দীপিকার ক্ষেত্রেও তাই হল। এই ছবিই বদলে দিল দীপিকার কেরিয়ার গ্রাফ। তবে দীপিকা এই 'ওম শান্তি ওম'-এর জন্য প্রথম পছন্দ ছিল না।

Om Shanti Om: Farah Khan threw up when Shah Rukh took off shirt, Deepika  Padukone's first shoot and more | Bollywood - Hindustan Times
কাস্টিং ডিরেক্টর মুকেশ চাবড়া ও 'ওম শান্তি ওম'-এর পরিচালক ফারা খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, 'সব পরিচালকেরই নিজের একটা ইচ্ছে থাকে। কাকে তাঁরা ছবিতে কাস্ট করবে সেটা আগের থেকেই ভেবে রাখে। অনেক অভিনেতারাই বলে যে সে এই চরিত্রের জন্য সঠিক। তবে এরকম বলে কোনও কথা হয়না। তোমাকে অভিনয় করে যেতে হবে এখানে। ওটাই তোমার পরিচয়। এখানে বড় স্টারের ছেলেমেয়েদের ছাড়া কাউকে লঞ্চ করা হয়না। আমি দীপিকাকে লঞ্চ করেছিলাম কারণ শাহরুখ ছিল অর পাশে। ও বলেছিল দীপিকাকে নেওয়ার কথা। তাই আমি রিস্ক নিতে পেরেছিলাম।'

15 Years Of Deepika Padukone: How The 'Pathaan' Star Got 'Om Shanti Om'  Without Auditioning

'ওম শান্তি ওম'-এর শান্তিপ্রিয়াকে সবার মনে আছে। মিষ্টি হাসি সঙ্গে দুই গালে ডিম্পল! অনেক বছর পর যেন বলিউড একজন ফ্রেশ ফেসকে দেখে। শাহরুখও হয়তো তেমনই একজনকে দেখেছিলেন। তাই দীপিকাকে একবারেই 'ওম শান্তি ওম'-এর জন্য সিলেক্ট করে নেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকার 'ফাইটার'। বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল সেই ছবিটি। দীপিকা 'ওম শান্তি ওম'-এর পর শাহরুখের সঙ্গে 'হ্যাপি নিউ ইয়ার', 'পাঠান', 'জাওয়ান'-এও অভিনয় করেছেন।


```