Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

‘মন্টু পাইলট’ এখন বিবেকের ঘোড়া!

‘তাসখন্দ ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’ শেষ। ‘দ্য দিল্লি ফাইলস’ চলছে শুটিং। পরিচালক বিবেক অগ্নিহোত্রী। গত অক্টোবর মাসে প্রকাশ্যে আসে ছবির ফার্স্ট লুক। ‘দ্য দিল্লি ফাইলস’ এই লাইনের ঠিক নিচে লেখা ছিল ‘দ্য বেঙ্গল চ্যাপ্টার’।

‘মন্টু পাইলট’ এখন বিবেকের ঘোড়া!

সৌরভ-বিবেক

শেষ আপডেট: 20 November 2024 18:43

শুভঙ্কর চক্রবর্তী

‘তাসখন্দ ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’ শেষ। ‘দ্য দিল্লি ফাইলস’ চলছে শুটিং। পরিচালক বিবেক অগ্নিহোত্রী। গত অক্টোবর মাসে প্রকাশ্যে আসে ছবির ফার্স্ট লুক। ‘দ্য দিল্লি ফাইলস’ এই লাইনের ঠিক নিচে লেখা ছিল ‘দ্য বেঙ্গল চ্যাপ্টার’। ছবির সঙ্গে যে বাংলার একটা গভীর যোগ, তা বোঝা গিয়েছিল। তারপর খবরে আসে, ছবিতে ‘দুষ্টু চরিত্রে’ অভিনয় করছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

সবে মাত্র পাওয়া খবর অনুযায়ী, আরও এক অভিনেতার নাম উঠে এল ‘মন্টু’র নাম। সৌরভ দাস। ‘দ্য দিল্লি ফাইলস’-এর ‘দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ অভিনয় করছেন সৌরভ। দ্য ওয়াল-এর পক্ষ পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ফোনে ধরা হয়। তিনি জানান, সৌরভ এই ছবিতে একটি চরিত্রে অভিনয়। তিনি এও জানান, ছবির শুটিং চলছে জোরকদমে। সৌরভ দাসের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি।

ছবির বিষয়বস্তু ডিরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালি ঘটনার উপর ভিত্তি করে বানানো হচ্ছে। আবার অন্যদিকে ছবির নাম দিল্লি ফাইলস। বিবেক এই প্রসঙ্গে এক সর্বভারতীয় এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি ছবির নাম বেঙ্গল ফাইলস রাখতে পারতাম। বাংলার রাজনীতি কীভাবে ভারতের ভাগ্য নির্ধারণ করেছে সেটাই দেখাবে এই ছবি, এই ভেবে। তবে, দিল্লি ফাইলস এই জন্যই রাখলাম কারণ প্রাথমিক ভাবে ভারতের ভাগ্য দিল্লিতেই নির্ধারিত হয়।’’

আগামী বছর (২০২৫)-এর ১৫ অগস্ট মুক্তি পাবে ‘দ্য দিল্লি ফাইলস’। তাঁর কথায়, তাঁর মতে ১৯৪০ সালে দিল্লিতে যেটা ঘটেছে সেটার ফল ভোগ করছে বাংলা।

প্রসঙ্গত, ছবির শুটিং শুরু হয়েছে ১০ নভেম্বর। মুম্বইতে চলছে শুটিং। ছবিতে শাশ্বত-সৌরভ ছাড়াও রয়েছেন অগ্নিহোত্রীর স্ত্রী পল্লবী যোশী, যিনি ছবিটির সহ-প্রযোজনাও করছেন। এছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পুনীত ইসার, গোবিন্দ নামদেব, বাব্বু মান এবং পালোমি ঘোষ।


```