Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্র করতে ওঁদের বাড়িতেই শ্যুটিং করেছি - বিদীপ্তা

কেমন ভাবে বিদীপ্তা হয়ে উঠলেন গীতা? সেসব নিয়েই গল্প করলেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 

মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্র করতে ওঁদের বাড়িতেই শ্যুটিং করেছি - বিদীপ্তা

বিদীপ্তা চক্রবর্তী

শেষ আপডেট: 14 May 2024 18:04

অঞ্জন দত্তর 'চালচিত্র এখন' ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন বিদীপ্তা চক্রবর্তী। কেমন ভাবে বিদীপ্তা হয়ে উঠলেন গীতা? সেসব নিয়েই গল্প করলেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 

বেশিরভাগ ক্ষেত্রেই কীর্তিমান পুরুষের পেছনে একজন নারীর ভূমিকা থাকে। তেমনই কিংবদন্তী পরিচালক মৃণাল সেনের জীবনে যাঁর সবথেকে বেশি অবদান তিনি তাঁর সহধর্মিণী গীতা সেন। মৃণাল সেন প্রায়ই বলতেন ‘এক সোম আমাকে জীবন দিয়েছে, আর এক সোম দিয়েছে প্রতিষ্ঠা’। অর্থাৎ ‘ভুবন সোম’ তাঁকে যেমন প্রতিষ্ঠা দিয়েছে, তেমনই গীতা সোম (বিয়ের আগের পদবী) তাঁর জীবন!

গীতা সেনের পরিচয় শুধু তিনি মৃণাল সেনের স্ত্রী নন, উৎপল দত্তের ‘লিটল থিয়েটার গ্রুপে’র নাটকে অভিনয় করতেন গীতা। ছিলেন কাটাকাটা চোখ নাকের পরমা সুন্দরী। তারপর তিনি যখন ‘দুধারা’ ছবিতে অভিনয় করতে যান, তখন মৃণালও সবে সবে ছবির জগতে পা রেখেছেন। ‘দুধারা’র গল্পকার মৃণালই। সেই প্রেমের শুরু। ঋত্বিক ঘটকের ‘নাগরিক’, মৃণালের ‘কলকাতা ৭১’, ‘কোরাস’, ‘একদিন প্রতিদিন’, ‘আকালের সন্ধানে’, ‘খারিজ’, ‘খণ্ডহর’, ‘মহাপৃথিবী’ এবং শ্যাম বেনেগালের ‘আরোহণ’-এ গীতার অভিনয় চিরকাল মনে থাকবে। প্রসঙ্গত গীতার পিসতুতো ভাই ছিলেন অনুপকুমার। গীতা সেন প্রয়াত হওয়ার পর আবার যেন ফিরে এলেন ২০২৪ এ বিদীপ্তা চক্রবর্তীর মধ্যে দিয়ে। 

** বিদীপ্তা, আপনার কাছে যখন গীতা সেন চরিত্রটির অফার এসেছিল কেমন লেগেছিল? 

অঞ্জনদা একদিন আমায় ফোন করে বললেন মৃণাল সেনের জন্মশতবর্ষে মৃণালদার ওপর একটা ছবি করছেন এবং নিজেই প্রযোজনা করছেন। অন্য প্রযোজকের কাছে গেলে তাঁদের মতো অনেক কিছু করতে হবে ছবিতে। যেটা তিনি  করতে চান না। এটা তাঁর  একান্ত ব্যক্তিগত ছবি। মৃণালদার সঙ্গে তাঁর সম্পর্ক,বন্ধুত্ব নিয়ে ছবিটা করবেন । আমি অঞ্জনদাকে বলেছিলাম "মৃণাল সেনের শতবর্ষে ওঁনাকে নিয়ে ছবি তোমার থেকে ভাল আর কে বানাতে পারবে?"

তখন অঞ্জনদা আমায় বললেন "তুমি কি গীতা সেনের পার্টটা করবে?" আমি তো শুনেই উচ্ছ্বসিত। ভাষাহীন। তবে আমি তখন অঞ্জনদাকে জিজ্ঞেস করেছিলাম "গীতা সেনের চরিত্রটার জন্য তোমার আমার কথা কেন মনে হল?" তখন বললেন যে "গীতাদিকে দেখে মনে হত না উনি অভিনেত্রী। সারাদিন শ্যুটিং করার পরেও বাড়ি ফিরে সাধারণ গৃহিণীদের মতো রান্নাবান্না করতেন সংসার করতেন। তোমার ভেতরও সেই সারল্যটা আমি পাই। তোমাকেও চট করে দেখে মনে হয় না তুমি এত গুণী অভিনেত্রী। এতটাই সহজ আর সাধারণ থাকো তুমি।" 

** তারপর? 

তারপর আর কী! আমি যে কোন চরিত্র করতে গেলেই স্বাভাবিক ভাবে স্ক্রিপ্ট গল্প চরিত্র এবং কত টাকা পারিশ্রমিক নিই সেই নিয়ে কথা হয়। কিন্তু এটা এমনই একজন মানুষের চরিত্র আমি নিজে থেকে আর টাকাপয়সা নিয়ে কোনও কথাই বলিনি। অঞ্জনদা বলেছিলেন " টাকাপয়সার জন্য তুমি অনেক কাজ পাবে, এটার জন্য বেশি টাকা দিতে পারবনা। সামান্য একটা সাম্মানিক দেব কিন্তু চরিত্রটা মনে থেকে যাবে মানুষের। আমি বলেছিলাম,' অঞ্জনদা প্লিজ টাকাপয়সা নিয়ে কোনো কথা নয়।' 

** গীতা সেন হয়ে উঠতে নিজেকে তৈরি করেছিলেন কীভাবে? ওয়ার্কশপ করতে হয়েছিল? 

খুব সত্যি কথা বলছি, ওয়ার্কশপ আমাকে কিছু করতে হয়নি। স্ক্রিপ্ট নিয়ে অঞ্জনদার সঙ্গে যখন বসা হয়েছে আমাকে উনি কোনদিন বলে দেননি যে তোমাকে গীতা সেনকে নকল করতে হবে। আমি আমার বুদ্ধি বিবেচনা দিয়ে মানুষ গীতা সেনকে আত্মস্থ করে চরিত্রটাতে ডুব দিই। আমার শ্বশুরমশাই পরিচালক রাজা দাশগুপ্ত বলেছিলেন যে গীতাদি খুব পান খেতেন। মুখে সবসময় পান থাকত। কিন্তু অঞ্জনদা বললেন "তুমি ঐরকম হুবহু নকল কর আমি চাইনা"। আমরা রিহার্সালে মানুষ গীতা সেনকে খুঁজতাম। কীভাবে কথা বলতেন, কীভাবে রিয়্যাক্ট করতেন। সবটাই অঞ্জনদার থেকে গল্প শুনে। আর গীতা সেনের অভিনয় তো বহুবার বহু ছবিতে দেখেই বড় হয়েছি। গীতা সেনের ইংরাজি উচ্চারণ মোটেই ভাল ছিলনা। আটপৌরে চেহারার হলেও কিন্তু উনি কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হেঁটেছেন। বার্লিন চলচ্চিত্র উৎসবের মঞ্চে গিয়ে দাঁড়িয়েছেন। আধুনিকতা তো শুধু  সাজপোশাকে আসে না, আধুনিকতা নির্ভর করে মানসিকতার উপরেই। এইগুলো অঞ্জনদা আমাকে টুকটুক করে বলতে থাকতেন। দেখতেও যে একদম গীতা সেনের মতোই হতে হবে সেই চেষ্টাও অঞ্জনদা কখনও করেননি। একেবারে অন্তর থেকে কাজটা তাই করতে পেরেছি।

** 'চালচিত্র এখন' ছবির শ্যুটিংএর সময় কোনও  স্মরণীয় মুহূর্ত আছে? 

সবথেকে স্মরণীয় মুহূর্ত হল যে বাড়িতে মৃণাল সেন ও গীতা সেন থাকতেন সেই বাড়িতেই আমাদের ছবির শ্যুটিং হয়েছিল। মৃণাল সেনের ছবি ছোট থেকে দেখে বড় হয়েছি, তাঁর বেলতলা রোডের ফ্ল্যাটের ঘরগুলোতে শ্যুটিং করছি এটা আমার কাছে গায়ে কাঁটা দেওয়া ব্যাপার ছিল। ফ্ল্যাটের ভিতর ঢুকে কিরকম একটা লাগছিল। এখানে বসেই মৃণাল সেন কাজ করতেন, এই বিছানায় শুতেন। লাঞ্চ ব্রেকে অঞ্জনদা যদি বলতেন তোমার দশ মিনিট বাদে সিন আছে এখন একটু বিশ্রাম নিয়ে নাও। কিন্তু মৃণাল সেন গীতা সেনের বিছানায় আমি  শুই কী করে! এরকম একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এমনকী গীতা সেনের রান্নাঘরে শ্যুটিং করেছি। ছবিতে দেখানো হয়েছে আমি রান্না করছি সেটা আদতেই গীতা সেনের রান্নাঘর। এটা ভীষণ রোমাঞ্চকর অনুভূতি। 

** মৃণাল সেনের পুত্র কুণাল সেন মায়ের চরিত্রে আপনাকে দেখে কিছু বলেছিলেন? 

ওঁনার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ বা কথা হয়নি। কিন্তু অঞ্জনদা আমায় বারবার বলেছেন কুণাল সেনের ও স্ত্রীর তোমাকে খুব ভাল লেগেছে ওঁদের মায়ের রোলে।" কুণাল সেন মাকে খুব ভালবাসতেন।

** গীতা সেনের আগেও তো আপনি অনেক লেজেন্ডারি অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন? 

'মহানায়ক' সিরিয়ালে কানন দেবী করেছি। 'মেঘে ঢাকা তারা' ছবিতে শোভা সেনের চরিত্রে অভিনয় করেছি। 

** আপনি আর মেঘলা, মা মেয়ে দুজনেই তো 'চালচিত্র এখন' ছবিতে অভিনয় করলেন? 

হ্যাঁ কিন্তু আমাদের স্ক্রিন শেয়ার নেই। অঞ্জনদা আমার মেয়েকে নেবেন সেটা আমায় কিন্তু বলেননি। অঞ্জনদাই আমার মেয়ে মেঘলাকে ফোন করেন। এটার মধ্যে আমি কোনভাবেই নেই। মেঘলা তো অঞ্জনদার স্ত্রী ছন্দা দত্তের রোলটা করেছে। ছন্দাদিরই মনে হয়েছিল মেঘলাকে ওঁনার নিজের চরিত্রে মানাবে খুব ভাল। সে কারণেই বোধহয় অঞ্জনদা ফোন করেছেলিন। তবে আমার বড় মেয়ে মেঘলার প্রথম অভিনয়ে হাতেখড়ি অঞ্জনদার ' বো ব্যারাকস ফরেভার' ছবিতে। রূপাদির (গাঙ্গুলি) বাচ্চা মেয়ের চরিত্র করেছিল। তখন মেঘলার চার বছর বয়স। প্রথম ক্যামেরা ফেস করা।

** মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের সঙ্গে বিরসা দাশগুপ্তর  স্ত্রী বিদীপ্তা চক্রবর্তীর মিল কতটা আছে?

দুজনেই অভিনেত্রী, দুজনেরই স্বামী পরিচালক। মৃণাল সেন গীতা সেনের সঙ্গে আমাদের তুলনা চলে না। তবে হ্যাঁ পরিচালকের বউ হলে যে লড়াইটা করতে হয় সেটা গীতা সেনের মতো আমাকেও একসময় করতে হয়েছে। বিরসার একটা স্ট্রাগল পিরিয়ড গেছে, আমারও প্রচুর স্ট্রাগল গেছে, সেইসময় সংসার সন্তান আমরা কী ভাবে সামলেছি সেগুলোর প্রভাব তো এসেছেই এই চরিত্র করতে গিয়ে। তবে মৃণাল সেন গীতা সেনের সময়টা ছিল সম্পূর্ণ ভিন্ন । সেটা রাজনৈতিক দিক থেকে হোক কী ফিল্মের দিক থেকে। তখন এই কলকাতা শহরটা অন্যরকম ছিল। পৃথিবীটাই অন্যরকম ছিল। 

** গীতা সেনের চরিত্র করে স্মরণীয় প্রশংসা প্রাপ্তি? 

আমাকে একটি মেয়ে বলেছে "বিদীপ্তাদি তুমি একজন ঈর্ষণীয় অভিনেত্রী। ভাল অভিনেত্রী অনেক আছে কিন্তু তুমি সততার সঙ্গে যে অভিনয়টা করেছ সেটা সহজে কেউ করতে পারবেনা।"


```