Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সলমনের 'বিয়িং হিউম্যান' টাকা নয়ছয় করার কারখানা, ফের বিস্ফোরক অভিনব

দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ আনলেন 'দাবাং'-এর পরিচালক অভিনব কাশ্যপ। এবার তাঁর নিশানায় সলমনের সংস্থা 'বিয়িং হিউম্যান'। সলমন খানের এই সংগঠক আর্থিক তছরুপের কারখানা বলে তোপ দেগেছেন অভিনব। তাঁর কথায়, "সবটাই দেখানো। দা

সলমনের 'বিয়িং হিউম্যান' টাকা নয়ছয় করার কারখানা, ফের বিস্ফোরক অভিনব

শেষ আপডেট: 20 June 2020 12:18

দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ আনলেন 'দাবাং'-এর পরিচালক অভিনব কাশ্যপ। এবার তাঁর নিশানায় সলমনের সংস্থা 'বিয়িং হিউম্যান'। সলমন খানের এই সংগঠক আর্থিক তছরুপের কারখানা বলে তোপ দেগেছেন অভিনব। তাঁর কথায়, "সবটাই দেখানো। দানধ্যানের নামে কেবল টাকা নয়ছয় হয়।" নতুন একটি ফেসবুক পোস্টে অভিনব লিখেছেন, "সবটাই সেলিম খানের আইডিয়া। বিয়িং হিউম্যানের নামে দানধ্যান আসলে সবটাই দেখানো। দাবাংয়ের শ্যুটিং চলার সময় আমার চোখের সামনেই পাঁচটা সাইকেল বিতরণ করা হল। অথচ পরের দিন একাধিক সংবাদমাধ্যমে বলা হল সলমন ৫০০ সাইকেল দান করেছেন। সবই সলমনের ভাবমূর্তি ঠিক করার জন্য, নানা কুকীর্তি ঢাকার জন্য। যাতে আদালতে সলমনের নামে যেসব মামলা চলছে সেক্ষেত্রে বিচারক এবং মিডিয়া অভিনেতাকে সহানুভূতির নজরে দেখেন।" এখানেই থামেননি অভিনব। পরিচালক আরও বলেছেন যে, "বিয়িং হিউম্যান ৫০০ টাকার জিনিস ৫ হাজার টাকায় বিক্রি করে। জানি না আর কী কী উপায়ে টাকা নয়ছয় হয়। সহজ-সরল মানুষের চোখে ধুলো দিয়ে ওরা নিজেরা টাকা কামিয়ে নিচ্ছে। এরা খুব ধূর্ত। কাউকে কিছু দিতে পারে না। বরং কেড়ে নেওয়া এদের স্বভাব। আমি চাই বিয়িং হিউম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু করুক সরকার। আমি সবরকম সাহায্য করব।" এর আগে সলমন এবং বাকি খান ভাইদের বিরুদ্ধে তাঁর কেরিয়ার বরবাদ করে দেওয়ার অভিযোগ এনেছেন অভিনব কাশ্যপ। এমনই এক ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অভিনবের এই অভিযোগ নিয়ে অবশ্য বিস্তর জলঘোলা হচ্ছে। পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আরবাজ খান। এমনকি অভিনবের উপর বেজায় চটেছেন সেলিম খানও। মূলত 'দাবাং' সিরিজের প্রথম ছবির পরিচালক ছিলেন অনুরাগ কাশ্যপ। কিন্তু দাবাং-২ এর সময় থেকে তাঁকে আর দেখা যায়নি। পরিচালকের অভিযোগ তাকে সরে যেতে বাধ্য করা হয়েছিল। যদিও আরবাজ খান জানিয়েছেন, নিজেই সরে গিয়েছিলেন অভিনব। তাই দ্বিতীয় ছবি পরিচালনা করেন তিনি। এমনকি ২০১৩ সাল থেকে অভিনবের সঙ্গে খান পরিবারের কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেন আরবাজ। পাশাপাশি তিনি এও বলেন যে এর আগেও অভিনবের বিরুদ্ধে তাঁরা আইনি ব্যবস্থা নিয়েছিলেন। ফের একবার সেই পথেই হাঁটবেন তাঁরা। এই সবকিছু রেশ কাটার আগেই ফের খানদের বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভিনব।

```