Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

করোনা রুখতে মাস্ক আনল সলমনের 'বিয়িং হিউম্যান', ঘোষণা হতেই দেদার ট্রোলড ভাইজান

দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের সংস্থা বিয়িং হিউম্যান নানা ধরনের দানধ্যানের কাজে যুক্ত। সেবামূলক বিভিন্ন কাজ করে থাকে ভাইজানের এই সংস্থা। তবে গত কয়েকমাস ধরেই বিয়িং হিউম্যান এবং সল্লু মিঞার উপর বেজায় খাপ্পা দেশবাসীর একটা বড় অংশ। তার মধ্যেই করোন

করোনা রুখতে মাস্ক আনল সলমনের 'বিয়িং হিউম্যান', ঘোষণা হতেই দেদার ট্রোলড ভাইজান

শেষ আপডেট: 15 August 2020 10:57

দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের সংস্থা বিয়িং হিউম্যান নানা ধরনের দানধ্যানের কাজে যুক্ত। সেবামূলক বিভিন্ন কাজ করে থাকে ভাইজানের এই সংস্থা। তবে গত কয়েকমাস ধরেই বিয়িং হিউম্যান এবং সল্লু মিঞার উপর বেজায় খাপ্পা দেশবাসীর একটা বড় অংশ। তার মধ্যেই করোনার সংক্রমণ রুখতে বাজারে মাস্ক এনেছে সলমনের এই সংস্থা। বলা হয়েছে একটি মাস্কের সঙ্গে আর একটি ফ্রি দেওয়া হবে। যাতে ক্রেতারা ওই মাস্ক প্রয়োজনে কাউকে দিয়ে সাহায্য করতে পারেন। গতকাল স্বাধীনতা দিবসের আগের দিনই এ কথা ঘোষণা করেছেন সলমন। মাস্ক পরা একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। তারপর থেকে নেট দুনিয়ায় ব্যাপক ভাবে ট্রোলড হচ্ছেন সল্লু মিঞা। একজন বলেছেন, "সলমন জি আপনার কি সত্যিই মনে হয় যে আপনি মানুষ?" কেউ বা বলেছেন, "এত কাণ্ড করেছেন যে মাস্ক পরে মুখ ঢাকারই সময় এসেছে।" আবার কারও কথায়, "মুখোশের আড়ালে আপনার মুখ ঢেকে রাখাই উচিত। নয়তো আপনার আসল চরিত্র বেরিয়ে পড়বে।" সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রাথমিক ভাবে বলিউডের স্বজনপোষণ নিয়ে সরব হয়েছিলেন অনেকেই। ইন্ডাস্ট্রির এলিট ক্লাসের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বলিউডেরই অনেকে। সে সময় অনেক অভিযোগ উঠেছিল সলমন ও তাঁর ভাইয়েদের বিরুদ্ধে। নেটিজেনদের রোষ থেকে বাদ যাননি সলমনের বর্ষীয়ান বাবা সেলিম খানও। খান পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন দাবাং-এর পরিচালক অভিনব কাশ্যপ। তাঁর অভিযোগ খান ভাইয়েরাই তাঁর কেরিয়ার নষ্ট করে দিয়েছেন। পাশাপাশি তিনি বিয়িং হিউম্যানের বিরুদ্ধেও টাকা নয়ছয় করার অভিযোগ আনেন এবং তোপ দেগে বলেন এসব কীর্তিকলাপে নাকি ইন্ধন রয়েছে সেলিম খানেরও।

```