Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সুশান্তের পাটনার বাড়িতে নানা পাটেকর, অভিনেতাকে জানালেন শেষ শ্রদ্ধা

দ্য ওয়াল ব্যুরো: দু'সপ্তাহ পার হয়ে গিয়েছে। তাও এক মুহূর্তের জন্য সুশান্ত সিং রাজপুতকে ভুলতে পারেননি অনেকে। চোখ বুজলেই বারবার ভেসে উঠছে হাসিমাখা উজ্জ্বল চাউনির মুখটা। কেন এমন মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন সুশান্ত, হন্যে হয়ে এই প্রশ্নের উত্তর খু

সুশান্তের পাটনার বাড়িতে নানা পাটেকর, অভিনেতাকে জানালেন শেষ শ্রদ্ধা

শেষ আপডেট: 29 June 2020 07:00

দ্য ওয়াল ব্যুরো: দু'সপ্তাহ পার হয়ে গিয়েছে। তাও এক মুহূর্তের জন্য সুশান্ত সিং রাজপুতকে ভুলতে পারেননি অনেকে। চোখ বুজলেই বারবার ভেসে উঠছে হাসিমাখা উজ্জ্বল চাউনির মুখটা। কেন এমন মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন সুশান্ত, হন্যে হয়ে এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। রবিবার সুশান্তের পাটনার বাড়িতে গিয়েছিলওন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। অভিনেতাকে শ্রদ্ধা জানান তিনি। কথা বলেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং এবং দিদিদের সঙ্গে। নানা পাটেকর বলেছেন, "সুশান্তের বাবার সঙ্গে দেখা করলাম। কথা হল। এর বেশি আর কীই বা করার আছে আমার। আর কীই বা করতে পারি এখন।" জানা গিয়েছে, মোকামায় সিআরপিএফের একটি অনুষ্ঠানে সূত্রে পতনে গিয়েছিলেন নানা পাটেকর। রবিবার তিনি যান সুশান্তের রাজীব নগরের বাড়িতে।বাড়ির ছোট ছেলেকে অকালে এবং এমন মর্মান্তিক ভাবে হারিয়ে সত্যিই যেন শোকে পাথর হয়ে গিয়েছে রাজপুত পরিবার। এতটাই ধাক্কা লেগেছে যে কেউই ঠিক ভাবে নিজের যন্ত্রণাটা কাউকে বোঝাতে পারছেন না। তবে এত শোকের মাঝেও অন্যদের জন্য ভেবেছেন সুশান্তের বাবা এবং দিদিরা। মেধাবীদের পাশে দাঁড়াতে, তাঁদের সাহস দিতে সুশান্তের পরিবার তাঁর নামেই খুলতে চলেছে একটি ফাউন্ডেশন। পাটনার বাড়িটাও সুশান্তের স্মৃতিতেই সাজানো হবে। গত ১৪ জুন রবিবার বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। যদিও মাত্র ৩৪ বছর বয়সে অভিনেতার এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি কেউই। বেঁচে থাকার বদলে মৃত্যুই কেন সুশান্তের কাছে শ্রেয় হল সেই উত্তর খুঁজছেন সকলে।

```