Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'ম্যানে প্যার কিয়া'-র ৩০ বছর, ইনস্টাগ্রামে সেলিব্রেট করলেন ভাগ্যশ্রীর ছেলে

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুত্বে কোনও 'থ্যাঙ্ক ইউ' বা 'সরি' হয় না। একথা পরিচিত প্রবাদ। তবে বন্ধুত্বের এমন সুন্দর মানে বুঝিয়েছিল ৩০ বছর আগে রিলিজ হওয়া একটি হিন্দি ছবি। সলমন-ভাগ্যশ্রীর রোম্যান্টিক সিনেমা 'ম্যানে প্যার কিয়া'। আজ সেই ছবির ৩০ বছর হল।

'ম্যানে প্যার কিয়া'-র ৩০ বছর, ইনস্টাগ্রামে সেলিব্রেট করলেন ভাগ্যশ্রীর ছেলে

শেষ আপডেট: 29 December 2019 14:38

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুত্বে কোনও 'থ্যাঙ্ক ইউ' বা 'সরি' হয় না। একথা পরিচিত প্রবাদ। তবে বন্ধুত্বের এমন সুন্দর মানে বুঝিয়েছিল ৩০ বছর আগে রিলিজ হওয়া একটি হিন্দি ছবি। সলমন-ভাগ্যশ্রীর রোম্যান্টিক সিনেমা 'ম্যানে প্যার কিয়া'। আজ সেই ছবির ৩০ বছর হল। ১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর রিলিজ হয়েছিল সূরজ বরজাতিয়ার ছবি 'ম্যানে প্যার কিয়া'। ছবির ৩০ বছর পূর্তিতে তাই সিনেমার সবচেয়ে আইকনিক দৃশ্য ফের অভিনয় করে দেখালেন ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানি। এতদিনে একটুও কমেনি সিনেমার জনপ্রিয়তা। https://www.instagram.com/p/B6pRzMZpaK6/ 'ম্যানে প্যার কিয়া' ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছিল সলমন খান ওরফে প্রেম টুপি পরিয়ে দিচ্ছে তার বান্ধবী ভাগ্যশ্রী ওরফে সুমনকে। উপহার পেয়ে সলজ্জ হাসি হেসে প্রেমকে ধন্যবাদ বলে সুমন। জবাবে প্রেম ঝটপট বলে, "দোস্তি কা এক উসুল হ্যায় ম্যাডাম, নো সরি অ্যান্ড নো থ্যাঙ্ক ইউ।" এই ডায়লগই অভিনয় করে দেখিয়েছেন অভিমন্যু। প্রেমের চরিত্রে ছিলেন তিনি নিজে। আর সুমনের চরিত্রে ছিলেন গায়িকা শ্রেলি শেটিয়া। https://www.instagram.com/p/B6pi77DJmYU/ ইনস্টাগ্রামে ভিডিও আপলোড হতেই ভাইরাল হয়েছে ভাগ্যশ্রীপুত্র অভিমন্যুর অভিনয়। অনেকেই তারিফ করেছেন তাঁর অভিনয়ের। কেউবা বলেছেন, আদবকায়দা সলমনের মতো হয়নি একেবারেই। যদিও ভিডিও শেয়ার করে অভিমন্যু নিজেই লিখেছিলেন, "প্লিজ কেউ মারবেন না। আমরা শুধু চেষ্টা করছি। প্রেম আর সুমনই আমাদের আসল বন্ধুত্বের মানে শিখিয়েছিল।" তবে শুধু অভিমন্যু নয়, শ্রেলি শেটিয়াও নজর কেড়েছেন ওই ভিডিওতে। https://www.instagram.com/p/B6pDHr2prkG/ তবে একটা নয় মোট দুটো ভিডিও শেয়ার করেছেন অভিমন্যু। দ্বিতীয় ভিডিওতে দেখা গিয়েছে ব্যাকগ্রাউন্ডে বাজছে 'ম্যানে প্যার কিয়া'-র বিখ্যাত গান 'আই লাভ ইউ'। অভিমন্যু আর শ্রেলির পরনেও ছিল প্রেম আর সুমনের স্টাইলেরই পোশাক। দু'জনকে মানিয়েওছিল বেশ। একটি ছবিতেও দেখা গিয়েছে কোলে টেডি বিয়ার জড়িয়ে সুমনের স্টাইলেই বসে রয়েছেন শ্রেলি শেটিয়া। সঙ্গে রয়েছেন অবশ্যই বড়পর্দার অন্যতম বিখ্যাত রোম্যান্টিক চরিত্রে প্রেম।

```