Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

থ্রিলার ছবি 'অপরিচিত', রহস্য উন্মোচনে লন্ডনে পাড়ি কলাকুশলীদের

চৈতালি দত্ত এক নতুন ধরনের রহস্যের জাল উদঘাটনে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় এবং অভিনেতা অনির্বাণ চক্রবর্তী লন্ডনে পাড়ি দিলেন (Thriller movie shoot in London)। লন্ডনে যাওয়ার আগে ছবির গল্প সম্পর্কে প্রশ্ন করতেই একান্তে পরিচালক জয়দীপ বললে

থ্রিলার ছবি 'অপরিচিত', রহস্য উন্মোচনে লন্ডনে পাড়ি কলাকুশলীদের

শেষ আপডেট: 20 July 2023 09:53

চৈতালি দত্ত

এক নতুন ধরনের রহস্যের জাল উদঘাটনে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় এবং অভিনেতা অনির্বাণ চক্রবর্তী লন্ডনে পাড়ি দিলেন (Thriller movie shoot in London)। লন্ডনে যাওয়ার আগে ছবির গল্প সম্পর্কে প্রশ্ন করতেই একান্তে পরিচালক জয়দীপ বললেন, 'ছবির গল্প সম্পর্কে প্রথমেই বলব ছবির বিষয়বস্তু হল প্রধান স্তম্ভ। ছবির নাম 'অপরিচিত'। মূলত এটি থ্রিলারধর্মী ছবি। যার প্রতি পরতে পরতে রয়েছে টানটান উত্তেজনা।'

গল্প সম্পর্কে বলতে গিয়ে পরিচালক আরও জানান, 'লন্ডনের প্রেক্ষাপটে ছবির গল্প আবর্তিত। রঞ্জন, রিয়া, অভীক, অরণ্য, শুভঙ্কর এই পাঁচজনই গল্পের প্রধান চরিত্র। রঞ্জন পাঁচ বছর যাবৎ লন্ডনে বসবাস করেন। সেখানে একটি লাইব্রেরির তিনি মালিক। তাঁর নিজস্ব বাড়ি এবং বেশ কয়েক কোটি টাকার বিমা আছে । একমাস হল কলকাতায় রিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। নব দম্পতি পনেরো দিন পর লন্ডনে ফিরে গেছে। এরপর রঞ্জন, রিয়া বিদেশের মাটিতে মধুচন্দ্রিমায় রওনা হলে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে রঞ্জনকে অচৈতন্য অবস্থায় পুলিশ উদ্ধার করে। পরে যখন রঞ্জনের জ্ঞান ফেরে তখন বোঝা যায় যে তাঁর স্মৃতি অনেকটাই লোপ পেয়েছে। এরপর লন্ডনে অভীক দত্ত নামে একজন পুলিশ অফিসার পুরো ঘটনা তদন্তের জন্য রঞ্জনের মুখোমুখি হন।' তারপর কী হয়? এই নিয়েই ছবির গল্প আবর্তিত হয়েছে।

ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত, জয়দীপ মুখোপাধ্যায়। সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরার দায়িত্বে রয়েছেন টুবান। ২২ জুলাই থেকে ১৫ দিনের শেডিউলে লন্ডনের বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং শুরু হবে। তারই আগে এই ছবির শুভ মহরত হয়ে গেল। সেখানে হাজির ছিলেন পরিচালক প্রযোজক থেকে ছবির কলাকুশলীরা।

রঞ্জনের ভূমিকায় অভিনয় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। রিয়ার ভূমিকায় অভিনয় করবেন ইশা সাহা। অন্যান্য চরিত্রে যাঁরা অভিনয় করবেন তাঁরা হলেন অনির্বাণ চক্রবর্তী (অভীক দত্ত), কমলেশ্বর মুখোপাধ্যায় (শুভঙ্কর), সাহেব ভট্টাচার্য (অরণ্য )। এছাড়াও ইংল্যান্ডের বহু অভিনেতা অভিনেত্রীকে এই ছবি তে অভিনয়ে দেখা যাবে।

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসকে মুভিজ। প্রযোজক অশোক ধানুকা, হিমাংশু ধানুকা।

'বিয়ে বিভ্রাট' মন ভরাল গল্পে-গানে, আবির-পরমের যুগলবন্দির মাঝে ফুটল হাসনুহানা লহমা


```