
ফাইল চিত্র
শেষ আপডেট: 1 December 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: গত ৩০ নভেম্বর মুম্বইতে ছিল ডুয়া লিপার কনসার্ট। সেখানেই এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা। চলছিল এক বিখ্যাত ফুড ডেলিভারি সংস্থার ফিডিং ইন্ডিয়া কনসার্ট। সেখানে পারফর্ম করছিলেন ডুয়া লিপা। তাঁর পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি একাধিক তারকা গিয়েছিলেন। গানের মাঝে হঠাৎই বেজে উঠল বলিউড বাদশা শাহরুখ খানের গান। কিং খান বলে কথা! এদেশ তো বটেই, বিদেশেও বাদশার অনুরাগীর সংখ্যা কম নয়। তাই ভারতবর্ষে কনসার্ট করতে এসে ডুয়া লিপা গাইলেন শাহরুখের গানের ‘ম্যাশআপ’।
ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আসলে ঠিক কী হয়েছে কনসার্টে? জনপ্রিয় লেভিটেটিং গানটি গাইছিলেন ডুয়া লিপা। হঠাৎই গানটির সঙ্গে শাহরুখ খানের বাদশা ছবিটি থেকে 'ও লড়কি জো সাবসে আলাগ হ্যায়' গানটির ম্যাশাপ বাজান। দর্শকদের হইহই চিৎকারে ফেটে পড়ে কনসার্ট। এমন ঘটনায় উচ্ছ্বসিত বাদশাকন্যা সুহানা খানও।
View this post on Instagram
ডুয়ার গান ‘লেভিট্যাটিং’-এর সঙ্গে শাহরুখের ‘বাদশা’ সিনেমার ‘ওহ লড়কি’ গানটি মিশিয়ে ‘ম্যাশআপ’ তৈরি করা হয়েছিল। আসলে এই ম্যাশাপটি তাঁর এক অনুরাগী প্রথমে বানিয়েছিলেন। সেটার থেকে অনুপ্রাণিত হয়েই হয়তো তিনি এদিন এই গানটি পারফর্ম করেন। সেই ভিডিওই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই আনন্দে ফেটে পড়েছেন কিং খান ও ডুয়া লিপার ভক্তরা।
Have decided to live by ‘New Rules’ and who better to learn them from but @DUALIPA herself!! What a charming and beautiful young lady....& her voice!! Wish her all my love for the concert tonight. Dua if you can, try the steps I taught u on stage. pic.twitter.com/myEmoTlMka
— Shah Rukh Khan (@iamsrk) November 16, 2019
শাহরুখের মেয়ে সুহানা ডুয়া লিপার এই ভিডিও শেয়ার করে একাধিক ইমোজি পোস্ট করেন। তাঁর সেই ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁকে নাচার ইমোজি পোস্ট করতেও দেখা গিয়েছে। এদিকে ডুয়া লিপা ও শাহরুখের নাম পাশাপাশি লিখে মাঝে ভালোবাসার ইমোজি ও শেষে ভারতীয় পতাকার ইমোজি দিয়েছেন। শনিবার মঞ্চে ডুয়া লিপার শাহরুখ স্পেশাল পারফরম্যান্সের সাক্ষী থাকলেন অনেকেই।