Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

মাঝপথে ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ালেন রণবীর! মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন ফারহান

৪০ কোটি ক্ষতিপূরণ দাবি করে আইনি পথে হাঁটার প্রস্তুতি ফারহান আখতার-রিতেশ সিধওয়ানির।

মাঝপথে ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ালেন রণবীর! মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন ফারহান

ফারহান আখতার ও রণবীর সিং

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 February 2026 15:44

দ্য ওয়াল ব্যুরো: ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর ফারহান আখতারের মেগাবাজেট ছবি ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। তবে এই সিদ্ধান্ত ঘিরে বলিউডে এখনও ধোঁয়াশা কাটেনি। অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ার কারণে কি অভিনেতাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে, নাকি চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন, এই প্রশ্নের উত্তর এখনও অজানা। এরই মধ্যে নতুন করে জল্পনা, মাঝপথে ছবির কাজ থেমে যাওয়ায় রণবীর সিংয়ের উপর নাকি ভীষণ ক্ষুব্ধ ‘ডন ৩’-এর প্রযোজক ফারহান আখতার (Farhan Akhtar) ও রিতেশ সিধওয়ানি। সেই ক্ষোভ থেকেই এবার আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন এক্সেল এন্টারটেইনমেন্টের কর্ণধাররা। যার ফলে বড়সড় আইনি জটিলতায় পড়তে পারেন অভিনেতা।

প্রযোজকদের দাবি, রণবীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ‘ডন ৩’-এর প্রি-প্রোডাকশনের একাধিক কাজ নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। এর জেরে ছবির মুক্তিও আরও পিছিয়ে যাবে। জানা যাচ্ছে, একাধিক দফায় দু’ঘণ্টার বৈঠক হলেও দুই পক্ষ কোনও সমাধানসূত্রে পৌঁছাতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে মধ্যস্থতার জন্য এগিয়ে আসে প্রোডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া। তবে তাতেও জট কাটেনি।

ঠিক কী কারণে পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠল? বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই মালিক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি রণবীর সিংয়ের কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন। কারণ, প্রায় এক বছর আগে অভিনেতা ছবিতে কাজ করার জন্য সম্মতি দেওয়ার পরেই ‘ডন ৩’-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা। পরিকল্পনা ছিল, ‘ধুরন্ধর’-এর শুটিং শেষ করেই ফারহানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির শুটিং শুরু করবেন রণবীর।

কিন্তু ২০২৫ সালের শেষের দিকে হঠাৎই শোনা যায়, ‘ডন ৩’ ছেড়ে জয় মেহেতার ছবি ‘প্রলয়’-এর শুটিং শুরু করতে চলেছেন রণবীর সিং। শুধু তাই নয়, সেই ছবির জন্য নতুন ডেটও চূড়ান্ত করে ফেলেন তিনি। এই খবরে দর্শকদের একাংশ উচ্ছ্বসিত হলেও কারণ ছিল আলাদা। ২০২৩ সালে ‘ডন ৩’-এর টিজার প্রকাশ্যে আসার পর রণবীরকে ‘ডন’ অবতারে দেখে দর্শকদের বড় অংশই ক্ষুব্ধ হয়েছিলেন। সেই সময় অভিনেতার পাশে দাঁড়িয়ে দর্শকদের কটাক্ষের জবাব দিয়েছিলেন খোদ ফারহান আখতার।

কিন্তু ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর সেই ফারহানকেই নাকি ভুলে গিয়েছেন রণবীর—এমনটাই বলিপাড়ায় গুঞ্জন। মনোমালিন্যের প্রমাণ হিসেবে অনেকেই দেখছেন, ফারহান আখতারের ইনস্টাগ্রাম থেকেও রণবীরের অনুপস্থিতি। এখন শোনা যাচ্ছে, মাঝপথে ‘ডন ৩’ ছেড়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের মাশুল গুনতে হতে পারে অভিনেতাকে।

বলিউড সূত্রে আরও জানা গিয়েছে, রণবীর সিং একাধিকবার ছবির চিত্রনাট্যে পরিবর্তনের দাবি করেছিলেন। পরবর্তীতে চূড়ান্ত খসড়া হাতে পেলেও তা তাঁর পছন্দ হয়নি। এরপরই তিনি ছবিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এই কারণেই নাকি রণবীরের কাছে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি।

প্রযোজকদ্বয়ের বক্তব্য, অভিনেতার এই সিদ্ধান্তের ফলে প্রি-প্রোডাকশনের গোটা রূপরেখা নতুন করে সাজাতে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে ছবির সময়সূচির উপর। একাধিক বৈঠক ও মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর আইনি পথেই এগোনোর কথা ভাবছেন তাঁরা। এর মধ্যেই আবার শোনা যাচ্ছে, শাহরুখ খান ফের ‘ডন’ চরিত্রে ফিরতে পারেন। যদিও রণবীর সিং স্পষ্টতই ৪০ কোটির ক্ষতিপূরণ দিতে নারাজ।
 


```