Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ওঁর জেল হওয়া উচিত..! সামান্থার বিরুদ্ধে রেগে আগুন চিকিৎসক, কী জবাব দিলেন অভিনেত্রী

এক চিকিৎসকের দাবি, সামান্থা যে চিকিৎসার কথা বলেছেন, তা একেবারেই ভুল, তাঁর শাস্তি হওয়া উচিত!

ওঁর জেল হওয়া উচিত..! সামান্থার বিরুদ্ধে রেগে আগুন চিকিৎসক, কী জবাব দিলেন অভিনেত্রী

সামান্থা রুথ প্রভু

শেষ আপডেট: 5 July 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় চিকিৎসার পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে বিষয়টি এতটা যে জটিল হয়ে যাবে তা আন্দাজও করতে পারেননি দক্ষিণী অভিনেত্রী। এই নিয়ে এবার রীতিমতো বিপাকে পড়েছেন সামান্থা। এক চিকিৎসকের দাবি, সামান্থা যে চিকিৎসার কথা বলেছেন, তা একেবারেই ভুল, তাঁর শাস্তি হওয়া উচিত!

সম্প্রতি ফুসফুস সংক্রান্ত সমস্যার জন্য হাইড্রোজেন প্রি-অক্সাইড নেবুলাইজেশন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন সামান্থা। সোশ্যাল মিডিয়ায় নেবুলাইজার মাস্ক পরে ছবিও পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন,  "এই চিকিৎসা খুব ভালো কাজ দেবে।"

সিরিয়াক অ্যাবি ফিলিপস নামে এক চিকিৎসকের সামান্থার পোস্টটি নজরে আসে। অভিনেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি লেখেন, “নিজে ডাক্তার না হয়ে এভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে চিকিৎসা পরামর্শ দেওয়া রীতিমতো অপরাধ। জনগণকে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য তাঁর শুধু জরিমানা নয়, জেলেও যাওয়া উচিত।’ ।”

ডাক্তারের এই পোস্টের পর উত্তরও দিয়েছেন সামান্থা। তিনি লেখেন, ”অনেক রকম ওষুধ খেয়েছি। যা যা করতে বলা হয়েছিল, সবই করেছি। তারপর এই চিকিৎসাই কাজে দিয়েছে। তাই পরামর্শ দিয়েছি।” কড়া ভাষায় সামান্থা আরও লিখেছেন, 'আমি এতটা নির্বোধ নই যে কোনও চিকিৎসার পক্ষে না জেনে কথা বলব। আমি যে পরামর্শ দিয়েছিলাম তার পিছনে আমার উদ্দেশ্যও খুব পরিস্কার ছিল। আমি গত কয়েক বছরে অনেক কষ্ট পেয়েছি এবং শিখেছি। একজন ভালো ডাক্তার নিজেই আমাকে এই চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। 

অভিনেত্রীর সঙ্গে তর্ক-বিতর্ক এখানেই শেষ নয়, পাল্টা জবাব দিয়েছেন চিকিৎসকও। অভিনেত্রীকেও স্পষ্ট তিনি জানিয়েছেন, চিকিৎসক না হয়েও তাঁর এভাবে সোশ্যাল মিডিয়ায় এসে বলা উচিত হয়নি।

কখনও সুপারহিট ‘পুষ্পা’ ছবির আইটেম গান, তো কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ, প্রায়ই বিনোদনের শিরোনামে উঠে আসেন সামান্থা রুথ প্রভু। তাঁকে নিয়ে চর্চার বিষয়ে খামতি হয় না। তবে এবার সমাজ মাধ্যমে আরেক ঝামেলায় জড়ালেন তিনি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ চুপচাপ শুনে নেওয়ার পাত্রী যে তিনি নন, তা বেশ স্পষ্ট বোঝা গিয়েছে।


```