Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

গোবিন্দার কেরিয়ার শেষ করেছেন বিগ বি? 'বলিউড মাফিয়া'দের নিয়ে মুখ খুললেন ‘হিরো নম্বর ১’

কেরিয়ার শেষের নেপথ্যে বলিউডের অন্দরমহলের রাজনীতির অভিযোগ তুললেন গোবিন্দা।

গোবিন্দার কেরিয়ার শেষ করেছেন বিগ বি? 'বলিউড মাফিয়া'দের নিয়ে মুখ খুললেন ‘হিরো নম্বর ১’

ছবি: এআই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 February 2026 16:53

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এক সময় টানা কয়েক দশক রাজত্ব করেছিলেন গোবিন্দা (Govinda)। হিটের পর হিট ছবি, আলাদা কমেডি টাইমিং আর অনন্য স্টাইল—সব মিলিয়ে তিনি ছিলেন ইন্ডাস্ট্রির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বড় পর্দা থেকে ধীরে ধীরে সরে যাওয়ার পর আর প্রত্যাবর্তন করতে পারেননি অভিনেতা। সেই ব্যর্থতার নেপথ্যে গোবিন্দার অভিযোগ, বলিউডের অন্দরমহলের ‘রাজনীতি’ই মূল কারণ। তাঁর দাবি, পরিকল্পনা করেই তাঁকে বদনাম করা হয়েছে—যা শুধু তাঁর সঙ্গেই নয়, ইন্ডাস্ট্রির বহু তারকার সঙ্গেই ঘটেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দার কাছে প্রশ্ন রাখা হয়, কেন তিনি কাজ হারালেন এবং কেন ইন্ডাস্ট্রি থেকে ধীরে ধীরে দূরে সরে গেলেন। সেই সঙ্গে উঠে আসে দীর্ঘদিনের একটি অভিযোগ—তিনি নাকি শুটিং সেটে দেরি করে আসতেন, যার ফলে প্রযোজকদের ক্ষতির মুখে পড়তে হত। এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেন গোবিন্দা। তাঁর পাল্টা বক্তব্য, “অমিতাভ বচ্চনজি সব সময় সময়মতো আসতেন। তবুও তাঁকে ১৫ বছর কাজের বাইরে রাখা হয়েছিল। এই সবই পরিকল্পিত। কাউকে নির্মূল করার জন্যই এমনটা করা হয়।”

গোবিন্দার কথায়, এই ঘটনা শুধু তাঁর ক্ষেত্রে ঘটেনি। ইন্ডাস্ট্রির বহু কিংবদন্তির সঙ্গেই এমন ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, “আমি একা নই। সঞ্জয় দত্ত, সলমন খানের মতো তারকারাও সেটে দেরি করে আসেন—এই অভিযোগে বদনাম হয়েছেন।”

করণ জোহরের ছবি ‘গোবিন্দা নাম মেরা’-র প্রসঙ্গ টেনে এনে ক্ষোভ উগরে দেন অভিনেতা। তাঁর অভিযোগ, মানুষ তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সিনেমায় মজা করার চেষ্টা করছে। সেই সঙ্গে গোবিন্দা হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে যদি তিনি নিজের আত্মজীবনী লেখেন, তাহলে ইন্ডাস্ট্রির অনেক মানুষের মুখোশই খুলে যাবে।

অভিনেতার মতে, আজকের দিনে কেরিয়ার বা ‘দোকান’ টিকিয়ে রাখার জন্য অনেকেই ঈশ্বর বা আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে এবং অন্যের ক্ষতি করাতেই ব্যস্ত হয়ে পড়েছে। শেষ পর্যন্ত ভক্তদের উদ্দেশে গোবিন্দার আবেদন, গুজবে কান না দিতে। তাঁর কথায়, বাবা-মায়ের আশীর্বাদ তাঁর সঙ্গে রয়েছে, আর সেই কারণেই তাঁর তারকা সত্তা কখনও ডুবে যেতে পারে না।


```