Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

গরমে ফিট থাকতে সুইমিং পুল বেছে নিলেন ধর্মেন্দ্র! চাইলে আপনিও পারেন এভাবে ওজন কমাতে

সোমবার, অভিনেতা একটি ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। যাতে তাঁরে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। একটি টি-শার্ট ও টুপি পরে জলের উপর ভেসে থাকতে দেখা যায়।

গরমে ফিট থাকতে সুইমিং পুল বেছে নিলেন ধর্মেন্দ্র! চাইলে আপনিও পারেন এভাবে ওজন কমাতে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 28 April 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরে প্রমাণ করে চলেছেন, বয়স কখনওই ফিটনেসের পথে বাধা হয়ে দাঁড়ায় না। ৮৯ বছর বয়সেও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে কঠোর পরিশ্রম করেন প্রতিদিন। এই গরমে কীভাবে ফিট থাকেন? কী কী শরীরচর্চা করেন? শেয়ার করলেন নিজেই। 

সোমবার, অভিনেতা একটি ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। যাতে তাঁরে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। একটি টি-শার্ট ও টুপি পরে জলের উপর ভেসে থাকতে দেখা যায়। নিজেকে ভাসিয়ে রাখার জন্য তিনি একটি টিউব ব্যবহার করছেন এবং হাতে একটি বল নিয়ে হালকা ব্যায়াম করছেন। তাঁর শরীরের নড়াচড়া ছিল অত্যন্ত মসৃণ।

দ্বিতীয় স্লাইডে দেখা যায়, ধর্মেন্দ্র তাঁর প্রশিক্ষকের নির্দেশ মেনে হাত ও পায়ের ব্যায়াম করছেন। এই দৃশ্যটি দেখিয়ে দেয়, ফিটনেস শুধু একার দ্বারা হয় না, এটা আসলে টিম ওয়ার্ক। 

এই গরমে ধর্মেন্দ্র যেমন পুল এক্সারসাইজ করছেন, আপনিও করতে পারেন। কোনগুলো আপনাকে ভাল রাখবে? দেখে নিন-

১. ওয়াটার ওয়াকিং: হাঁটার মতোই। শুধু জলের মধ্যে। জলে হাঁটতে অনেকটা বেশি শক্তি প্রয়োগ করতে হয় তাই ওজন ফ্যাট বার্ন হবে ও ওজন কমবে। 

২. ওয়াটার জগিং: একটু গতি বাড়াতে চাইলে, পুলের মধ্যে দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে জগিং করুন। ওই যে, জলে বেশি শক্তি প্রয়োগ করতে হয়, তাই ওজন এক্ষেত্রেও কমবে। 

৩. ফ্লাটার কিকস: পুলের ধার ধরে দাঁড়িয়ে শরীর সোজা রাখুন এবং পা দিয়ে দ্রুত কিক করুন। এটি কোর এবং লেগসের জন্য অসাধারণ ব্যায়াম। এটা করলে মনে হবে আপনি সাঁতার কাটছেন। 

৪. লেগ রেইজেস: পুলের অল্প জলে দাঁড়িয়ে, সাইড ধরে ভারসাম্য বজায় রেখে একপাশের পা ধীরে ধীরে তুলুন। একটি সেটের পর সাইড পরিবর্তন করুন। সহজ অথচ অত্যন্ত কার্যকর একটি এক্সারসাইজ।

৫. ওয়াটার পুশ-আপস: পুলের ধারে হাত রেখে, কনুই ভাঁজ করে নিজেকে ধাক্কা দিন এবং ধীরে ধীরে নীচে নামুন। এটি মাটিতে করা পুশ-আপের মতোই, তবে জলে যেহেতু বেশি শক্তি প্রয়োগ করতে হয় তাই ওজন কমে।

এসব ছাড়াও পুরো দমে সাঁতার কাটলেও ক্যালোরি বার্ন হয় অনেকটা। কেউ সাঁতার জানলে বা শারীরিক কোনও সমস্যা না থাকলে সেটাও করতে পারেন।


```