Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

আউশগ্রামের জঙ্গলে ঘোড়া ছোটালেন দেব, ক্যামেরাবন্দি হল রঘু ডাকাতের দৃশ্য

দেবের সিনেমার শ্যুটিং হল আউশগ্রামের আদুরিয়া জঙ্গলে। ছবির নাম 'রঘু ডাকাত।' ধ্রুব বন্দোপাধ্যায় এই ছবির পরিচালক।

আউশগ্রামের জঙ্গলে ঘোড়া ছোটালেন দেব, ক্যামেরাবন্দি হল রঘু ডাকাতের দৃশ্য

দেবের ছবির শ্যুটিং আউশগ্রামের জঙ্গলে

শেষ আপডেট: 10 April 2025 16:11

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গত কয়েক বছরে আউশগ্রামের আদুরিয়ার জঙ্গলে বেড়েছে ময়ূরের সংখ্যা। তারা মাঝে মধ্যেই জঙ্গল ছেড়ে হানা দিচ্ছে গৃহস্থের খামারে কিংবা বাড়ির চালে। কিন্তু তাই বলে সেই গভীর অরণ্যে ডাকাতদলের দাপাদাপি! 

জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছে লাল মোরামের রাস্তা। হঠাৎ ঘোড়ার খুরের আওয়াজ। ধুলো উড়িয়ে ঘোড়ায় চড়ে ছুটে যাচ্ছে আলখাল্লা গায়ে মাথায় পাগড়ি সুঠাম দেহের দুর্ধর্ষ ডাকাতদল। তাঁদের সামনেই সাদা ঘোড়ায় চেপে দীর্ঘাঙ্গী এক পুরুষ। মুখে চাপ দাঁড়ি। ঘোড়া থামিয়ে সঙ্গীদের নির্দেশ দিতে দেখা গেল তাঁকে। আউশগ্রামের জঙ্গলে দুদিন ধরে চলল দেব অভিনীত 'রঘু ডাকাত' সিনেমার শ্যুটিং। 

আউশগ্রামের জঙ্গলমহলের মাঝে কালিকাপুর গ্রামে রয়েছে পুরনো আমলের সাতমহলার রাজবাড়ি। শাল পিয়ালের বন,  রাজবাড়ি, ছোট ছোট আদিবাসী গ্রাম, গহন অরণ্যের মধ্য দিয়ে লাল মোরামের রাস্তা। এই পরিবেশে আগেও একাধিক ছবির শ্যুটিং হয়েছে। টলিউডের তো বটেই, বলিউডেরও। বছর নয়েক আগে কালিকাপুরে একটি সিনেমার শ্যুটিং করেছিলেন অমিতাভ বচ্চন। সিনেমার নাম ছিল 'তিন'। বচ্চন ছাড়াও শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী বিদ্যা বালন, নওয়াজ সিদ্দিকী ও সব্যসাচী চক্রবর্তী। 

এবার টলিউড নায়ক তথা ঘাটালের তৃণমূল  সাংসদ দেবের সিনেমার শ্যুটিং হল আউশগ্রামের আদুরিয়া জঙ্গলে। ছবির নাম 'রঘু ডাকাত।' ধ্রুব বন্দোপাধ্যায় এই ছবির পরিচালক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব। মঙ্গলবার ও বুধবার এই দুদিন কিছু কিছু দৃশ্যের শ্যুটিং হয়। আর শ্যুটিং দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে ছবিতে দেব ছাড়াও অভিনয় করছেন রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল এবং সোহিনী সরকার। দুদিনের শ্যুটিংয়ে ছিল আদুরিয়ার জঙ্গলে। রঘু ডাকাতের ভূমিকায় দেবের ঘোড়া ছোটানোর দৃশ্য ক্যামেরাবন্দি হল। কয়েক মাস আগেই এই জঙ্গলে শ্যুটিং করে যান বলিউড অভিনেত্রী কাজল। তিনিও দু'দিন ছিলেন আউশগ্রামে।


```