Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'জওয়ান'-এর একাধিক ভিডিও ফাঁস নিয়ে কড়া পদক্ষেপ দিল্লি হাইকোর্টের! টুইটারকে বড় নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: 'পাঠান'-এর সাফল্য অতীত। এবার নিজের পরবর্তী ছবি 'জওয়ান' নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন শাহরুখ খান। ইতিমধ্যে সে ছবির টিজার প্রকাশ্যে এসেছে। যা দেখে অনুরাগীদের প্রত্যাশার পারদ এইমুহূর্তে তুঙ্গে। কিন্তু অফিসিয়াল টিজার ছাড়াও

'জওয়ান'-এর একাধিক ভিডিও ফাঁস নিয়ে কড়া পদক্ষেপ দিল্লি হাইকোর্টের! টুইটারকে বড় নির্দেশ

শেষ আপডেট: 17 May 2023 16:34

দ্য ওয়াল ব্যুরো: 'পাঠান'-এর সাফল্য অতীত। এবার নিজের পরবর্তী ছবি 'জওয়ান' নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন শাহরুখ খান। ইতিমধ্যে সে ছবির টিজার প্রকাশ্যে এসেছে। যা দেখে অনুরাগীদের প্রত্যাশার পারদ এইমুহূর্তে তুঙ্গে। কিন্তু অফিসিয়াল টিজার ছাড়াও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে বেশ কিছু ছবি-ভিডিও। যা আসলে শ্যুটিং ফ্লোর থেকে ফাঁস করে দিয়েছেন কেউ বা কারা। বুধবার দিল্লি হাইকোর্ট এই প্রসঙ্গে কড়া পদক্ষেপ করেছে (Delhi Highcourt takes strict step about video leak of Jawan)।

উল্লেখ্য, ছবিটির অধিকাংশ শ্যুটিং যেহেতু আউটডোরে হয়েছে, তাই সাধারণ মানুষও সহজেই ক্যামেরাবন্দি করতে পেরেছে বেশ কিছু দৃশ্য। এরপর তা পোস্ট করে দিয়েছে টুইটার, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে (video leak of Jawan wants details from twitter)। এর ফলে ছবির ক্ষতিও হয়েছে। এই নিয়ে একাধিকবার শাহরুখের বিভিন্ন ফ্যান ক্লাব নানারকম অনুরোধ করে, যাতে ভিডিও ভাইরাল না হয়। কিন্তু তারপরেও কোনও সমাধান হয়নি।

এতকিছুর পরেও ছবির নির্মাতারা চুপই ছিলেন। তবে দীপিকার সঙ্গে নাচের রিহার্সালের ছবি বাইরে আসতেই দিল্লির উচ্চ আদালতের দ্বারস্থ হন তাঁরা। কয়েক সপ্তাহ আগেই এই ঘটনাটি ঘটে। অবশেষে বুধবার সেই মামলার রায় দেন বিচারপতি। তাতে বলা হয়, যে সমস্ত টুইটার ব্যবহারকারী ‘জওয়ান’-এর ক্লিপিং পোস্ট করেছিলেন, তাঁদের প্রোফাইল সংক্রান্ত সমস্ত তথ্য, ফোন নম্বর এবং আইপি অ্যাড্রেস আদালতকে জানাবে টুইটার কর্তৃপক্ষ।

এর আগে এই মামলার রায়েই আদালত জানিয়েছিল, ইউটিউব, টুইটার-সহ সমস্তরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে হবে ভাইরাল হওয়া সমস্ত ভিডিও। আর এবার বিচারপতি সি হরি শঙ্কর আরও কড়া পদক্ষেপ করলেন ওই সকল টুইটার ইউজারদের বিরুদ্ধে। দিল্লি হাইকোর্টের এই রায়ে এটুকু পরিষ্কার যে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপই নিতে চলেছেন বিচারপতি।

উদিত নারায়ণ থেকে শান, চাঁদের হাট সুপার সিঙ্গারের গ্র্যান্ড ফিনালেতে


```