Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দীপিকা পাড়ুকোনের 'বহুদিনের স্বপ্ন সত্যি হল'! কোন স্বপ্নের কথা বললেন নায়িকা

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরু থেকেই দর্শকদের চমকে দেওয়ার খেলায় দীপিকা যেন মেতে উঠেছেন! ফের আরও এক সুখবর শেয়ার করে খুশির রেশ ছড়ালেন সবার মধ্যে।‌ এবার শুধু নিজের অনুরাগীদের খুশি করলেন না, এই খবরে আনন্দে আত্মহারা হৃতিক-প্রেমীরাও। হৃতিক

দীপিকা পাড়ুকোনের 'বহুদিনের স্বপ্ন সত্যি হল'! কোন স্বপ্নের কথা বললেন নায়িকা

শেষ আপডেট: 11 January 2021 16:10

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরু থেকেই দর্শকদের চমকে দেওয়ার খেলায় দীপিকা যেন মেতে উঠেছেন! ফের আরও এক সুখবর শেয়ার করে খুশির রেশ ছড়ালেন সবার মধ্যে।‌ এবার শুধু নিজের অনুরাগীদের খুশি করলেন না, এই খবরে আনন্দে আত্মহারা হৃতিক-প্রেমীরাও। হৃতিকের জন্মদিনে তাঁদের দু'জনের নতুন ছবি 'ফাইটার'-এর কথা জানালেন রণবীর-পত্নি দীপিকা। আর সেই খবর শুনেই হৃতিক-দীপিকার অনুরাগীদের আনন্দ বাঁধ-ভাঙা। হৃতিকের অভিনয়, সাবলীল নাচের ভঙ্গিমা, লুকস- এসবের কারণে তিনি এখনও বহু মেয়ের হার্টথ্রব। এতটাই সুদর্শন তিনি, যে বলিউডের সবচেয়ে সুন্দরী নায়িকাদের সঙ্গে অনস্ক্রিন জুটি হিসেবে তাঁকে দেখতে চান তাঁর অনুরাগীরা। আগে এক সময় ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে লাফালাফি শুরু করেছিলেন হৃতিক-প্রেমীরা। তার পরেই 'যোধা-আকবর'-এ একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। যে সিনেমা রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছিল সেসময়। তার বহুদিন পরে বলিউডের আর এক সুন্দরী ও ট্যালেন্টেড নায়িকা, দীপিকা পাড়ুকোনের বিপরীতে হৃতিককে দেখতে চেয়েছিলেন বহু মানুষ। এবার তাঁদের আকাঙ্ক্ষা পূরণ করতে চলেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। হৃতিকের জন্মদিনেই এই দুর্দান্ত খবর ভাগ করেছেন পরিচালক এবং সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন।‌ সিনেমার একটি ছোট টিজার শেয়ার করে হৃতিকের সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা যে তাঁর বহুদিনের, সেকথাই লিখেছেন দীপিকা। ক্যাপশনে লিখেছেন, "বহুদিনের স্বপ্ন পূরণ হল..." জন্মদিনের দু'দিন আগে থেকেই টুইটারে কিছু কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছিলেন দীপিকা। কয়েকটি পোস্ট, মন্তব্য রীতিমতো অনেকের উত্তেজনা বাড়িয়েছিল। জন্মদিনেই সিনেমার টিজার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন হৃতিককে। সম্ভবত কয়েকদিনের মধ্যেই শুরু হবে সিনেমার শ্যুটিং। আগামী বছর সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমা। বড়পর্দায় এই জুটিকে একসঙ্গে কেমন দেখতে লাগবে, সেটা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

```