Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রিমঝিম গিরে সাওয়ান... অবিকল যেন সেই অমিতাভ-মৌসুমী! হু হু করে ভাইরাল বয়স্ক দম্পতির ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: 'রিমঝিম গিরে সাওয়ান, সুলগ সুলগ যায় মন!' বৃষ্টির দিনে এই গান শুনলে আজও সেই সাত-আটের দশকে মন ভেসে যায় অনেকেরই। তাঁরা মনে করেন, ১৯৭৯ সালের সেই 'মঞ্জিল' ছবির এই গান যেভাবে বর্ষার রোম্যান্সকে ফুটিয়ে তুলেছে, তা আর অন্য গান পারল

রিমঝিম গিরে সাওয়ান... অবিকল যেন সেই অমিতাভ-মৌসুমী! হু হু করে ভাইরাল বয়স্ক দম্পতির ভিডিও

শেষ আপডেট: 2 July 2023 16:48

দ্য ওয়াল ব্যুরো: 'রিমঝিম গিরে সাওয়ান, সুলগ সুলগ যায় মন!' বৃষ্টির দিনে এই গান শুনলে আজও সেই সাত-আটের দশকে মন ভেসে যায় অনেকেরই। তাঁরা মনে করেন, ১৯৭৯ সালের সেই 'মঞ্জিল' ছবির এই গান যেভাবে বর্ষার রোম্যান্সকে ফুটিয়ে তুলেছে, তা আর অন্য গান পারল কই! আরডি বর্মনের সেই মাতাল করা সুর, সঙ্গে অমিতাভ বচ্চন এবং মৌসুমী চ্যাটার্জীর ভেজা প্রেম। সব মিলিয়ে যেন আস্ত এক লাভস্টোরি!

এবার, সেই গানটির দৃশ্যই 'রিক্রিয়েট' করলেন এক দম্পতি। অমিতাভ-মৌসুমীর মতোই পোশাক পরে সমুদ্রের ধার দিয়ে মৃদু পায়ে দৌড়চ্ছেন তাঁরা। হাঁটছেন রাস্তায়, গল্প করছেন ঠিক অমিতাভ-মৌসুমীর মতোই হাত নেড়ে। হাসছেন, খুনসুটি করছেন, ভালবাসছেন। এই দৃশ্যায়নের সঙ্গেই ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই আইকনিক গান। মুম্বইয়ের বর্ষা যেন আরও সতেজ হয়ে উঠেছে বয়স্ক দম্পতির এমনই এক ভাইরাল ভিডিও দেখে।

হবে নাই বা কেন, ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন খোদ আনন্দ মাহিন্দ্রা। শেয়ার করার পাশাপাশি শিল্পপতি লিখেছেন, 'এই ভিডিও তো ভাইরাল হবেই! বয়স্ক দম্পতি জনপ্রিয় গানে মূল ছবির মতোই অভিনয় করছেন, মুম্বইয়ের একই লোকেশনে। আমি ওঁদের অভিনন্দন জানাই! ওঁরা আমাদের শেখাচ্ছেন, নিজেদের কল্পনার লাগাম খুলতে পারলেই জীবনকে ইচ্ছেমতো সুন্দর করে তোলা সম্ভব!'

https://twitter.com/anandmahindra/status/1675460712439717888

আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা এই ভিডিওটিতে হাজার হাজার লাইক, শেয়ার, কমেন্টের বন্যা বয়ে গেছে। একজন লিখেছেন, 'এটা আমার প্রিয় গান। এটাই আমার কাছে বর্ষার রোম্যান্স। এটি আজও হিট। ওই দম্পতি দীর্ঘজীবী হন, তাঁরা আরও অনেক বর্ষা উপভোগ করুন।'

আর এক জনের মন্তব্য, 'সবার এই ভিডিও এত ভাল লাগছে, কারণ এটা কোনও সস্তার রিল নয়। এই মিষ্টি দম্পতিকে আমি ধন্যবাদ বলতে চাই।' আবার আর এক জন লিখেছেন, 'সোশ্যাল মিডিয়া পারফর্মিং আর্টকে সকলের জন্য উন্মুক্ত করেছে-- এটি একটি দারুণ জিনিস! স্বাধীন শর্ট ফিল্ম নির্মাণই একদিন দেশের বড় শিল্প হয়ে উঠবে।'

অন্য আর এক জনের কথায়, 'আপনার ভিতরের শিশুকে বাঁচিয়ে রাখুন, তাকে ভালবাসুন। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার রবিবার চমৎকার কাটুক!'

রণবীর, দীপিকা, রামচরণ এক ফ্রেমে! ছবি নাকি বিজ্ঞাপন, জল্পনায় অনুরাগীরা


```