Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'পছন্দ তো উত্তম-সুচিত্রাই, বাঙালি অভিনেতাদের নিয়ে ছবি বানাব,' দ্য ওয়ালকে বললেন ইমতিয়াজ

গোটা শহর মেতেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইমতিয়াজ আলি পরিচালিত ‘মাই মেলবোর্ন’ সিনেমার প্রচারে এসেছেন কলকাতায়। 

'পছন্দ তো উত্তম-সুচিত্রাই, বাঙালি অভিনেতাদের নিয়ে ছবি বানাব,' দ্য ওয়ালকে বললেন ইমতিয়াজ

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 8 December 2024 08:36

শুভঙ্কর চক্রবর্তী
অন্বেষা বিশ্বাস


'যাব কোয়ি পেয়ার মে হোতা হ্যায়, তো কোয়ি সহি গলত নেহি হোতা'

শুরু হোক 'জব উই মেট'-এর এই লাইন দিয়েই। সত্যিই তো, ভালবাসার আবার ঠিক ভুল হয় নাকি! তার উপর যদি সেই ভালবাসা প্রাণের শহর কলকাতাকে ঘিরে হয়। কল্লোলিনী তিলোত্তমার মুকুটে খ্যাতি, গৌরবের পালক নেহাত কম নেই। তাই হয়তো সকলেই বার বার প্রেমে পড়েন এই শহরের। তেমনই কলকাতার সঙ্গে এক অন্য রকমের সম্পর্ক বলিউডের খ্যাতনামা পরিচালক ইমতিয়াজ আলির। গোটা শহর মেতেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইমতিয়াজ আলি পরিচালিত ‘মাই মেলবোর্ন’ সিনেমার প্রচারে এসেছেন কলকাতায়। 

নন্দনে তাঁর সিনেমা প্রদর্শনীর পরেই মুখোমুখি হলেন দ্য ওয়ালের সঙ্গে। সেখানে পরিচালককে প্রশ্ন করা হয়, বাঙালি অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তিনি কোনও ছবি করতে চান কিনা? উত্তরে সবার মন জয় করেন ইমতিয়াজ। বলেন, 'আমি অবশ্যই চাইব, এমন একটা সিনেমা করতে, যেখানে বাঙালি সহ-পরিচালক, বাঙালি শিল্পী, বাঙালি সঙ্গীত পরিচালকেরা থাকবেন। সেই সঙ্গে থাকবেন বাঙালি অভিনেতা-অভিনেত্রীরাও।' 

এই উত্তরের প্রসঙ্গেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, বাঙালি কোন অভিনেতা-অভিনেত্রীদের তাঁর ভাল লাগে? উত্তরে তিনি বলেন, 'শুনতে অবাক লাগলেও আমার যাঁদের পছন্দ, চাইলেও তাঁরা এখন সিনেমা করতে পারবেন না। খুব মনে হয়, যদি উত্তম কুমারকে পেতাম। অভিনেত্রী সুচিত্রা সেনও আমার খুব পছন্দের। তাঁদের নিয়ে যদি একটা সিনেমা করতে পারতাম! তবে এখনকার অভিনেতা-অভিনেত্রীরাও বেশ ভাল। কিন্তু সিনেমা করার জন্য আমার সব সময়ের পছন্দ থাকবেন সেকালের তারকারাই।' বেশ কিছুটা আফসোসের সুরেই বলতে শোনা গিয়েছে পরিচালককে। 

সাক্ষাৎকারে ইমতিয়াজ আরও বলেন, 'এমন একটা গল্প লিখতে চাই, যার গোটা শুটিংটা আমি কলকাতায় করতে পারব। কারণ এই শহরের অনেক কিছুই আমাকে ক্রমশ অবাক করে। কলকাতা মানেই চারিদিকে শিল্প। তা দেখলেই যেন মন ভাল হয়ে যায়।'

সদ্য প্রদর্শন হওয়া ‘মাই মেলবোর্ন’ সিনেমা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, 'এই সিনেমার পরিচালক আমি একা নই। আরও তিনজন পরিচালক এই সিনেমাটি পরিচালনা করেছেন। মোট চারটি গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। প্রত্যেকটি গল্পের সঙ্গে অন্য গল্পের একটি গভীরভাবে যোগাযোগ রয়েছে। এতে আছে সরল স্টোরি টেলিং।' চারটি এমন সাধারণ মানুষের সাধারণ গল্প নিয়েই মেলবোর্ন শহরকেন্দ্রিক এই ছবিটি বুনেছেন ইমতিয়াজ আলি, কবীর খান, রীমা দাস, ওনির। 


```