Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্বস্তিকাকে বুড়ি বলে কটাক্ষ ফেসবুকে! ছাড়লেন না অভিনেত্রীও, বললেন, ‘বলদের মতো কথাবার্তা...’

সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন স্বস্তিকা। কপালে টিপ, নাকে নথ আর বাড়তি পাওনা মিষ্টি হাসি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'বলুন তো আমি কোন দিকে?'

স্বস্তিকাকে বুড়ি বলে কটাক্ষ ফেসবুকে! ছাড়লেন না অভিনেত্রীও, বললেন, ‘বলদের মতো কথাবার্তা...’

স্বস্তিকা মুখোপাধ্যায়

শেষ আপডেট: 25 March 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: বয়স কোনওদিনই লুকিয়ে রাখেন না অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বিনা মেকআপে ছবি দেন। ফ্রেকলস, বলিরেখা ঢাকা নিয়েও ছুঁতমার্গ নেই তাঁর। এরকমই বেশ কিছু 'নো মেকআপ' লুকে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে শেয়ার করা সেই ছবির কমেন্ট বক্সই এখন চর্চায়। হবে নাই বা কেন? সেখানেই স্বস্তিকার বয়স নিয়ে কটাক্ষ হতেই পাল্টা উত্তর দিতে ছাড়লেন না অভিনেত্রী। 

সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন স্বস্তিকা। কপালে টিপ, নাকে নথ আর বাড়তি পাওনা মিষ্টি হাসি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'বলুন তো আমি কোন দিকে?' সেই পোস্টের কমেন্ট বক্সে জনৈক নেটিজেন লেখেন, 'তুমি বুড়ি হওয়ার দিকে'। স্বস্তিকাও ছাড়বার পাত্রী নন। পাল্টা তিনি লেখেন, "আপনি কোন দিকে? আবার জন্ম নেবেন নাকি? বলদের মতো কথাবার্তা না বললেই নয়?" এখানেই শেষ নয়। আর একজন তাঁর উদ্দেশে লেখেন, "আপনার বয়স তো বেশি না শুনেছি।এত তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন কেন? কিছু করুন"। তারও উত্তর দিয়েছেন স্বস্তিকা। তিনি লিখেছেন, "আমার ইচ্ছে। বুড়ি হতে চাই।" 

স্বস্তিকার ভক্তসংখ্যা নেহাত কম নয়। তারকা হয়েও বিনা মেকআপে বারংবার তাঁর এই ক্যামেরার সামনে আসার সাহসকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। 'সত্যরে লও সহজে' মন্ত্রে উজ্জীবিত হয়ে অনেকেই তাঁকে তকমা দিয়েছেন 'অনুপ্রেরণার'।

 দিন কয়েক আগেই শহরে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা সহ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন স্বস্তিকা। ওই বিভাগে 'চালচিত্র' ছবির জন্য সহ সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন পান অভিনেত্রী তনিকা বসুও। সেরার শিরোপা তাঁর মাথায় ওঠে। স্বস্তিকা পাননি। তা নিয়ে আফসোস তো নয়ই, বরং এক পোস্ট করেছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, "ও জিতেছে বলে আমি বেশি খুশি। আমি জিতলে হয়তো এতটা আনন্দ হত না। চালচিত্র সিনেমাতে ওর অভিনয় সারা জীবন মনে রাখার মতো। মেয়ে তুমি এগিয়ে যাও।" অন্যের সাফল্যে আনন্দিত হওয়া মুখের কথা নয়। স্বস্তিকা পেরেছেন, তাই সে ক্ষেত্রেও মিলেছিল বাহবা।   


```