Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাবার মৃত্যু শাপে বর! ‘ভীষণ আসক্ত হয়ে পড়েছিলাম’, অকপট ইরফান-পুত্র 

আচমকাই তাঁকে ঘিরে চর্চা, সামাজিক মাধ্যমে তিনি ট্রেন্ডিং , এই সব কিছুই কি আদপে শাপে বর হয়েছিল বাবিলের? প্রথম দিকে তেমনটা মনে হলেও প্রদীপের নিচেই যে অন্ধকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপট বাবিল। 

বাবার মৃত্যু শাপে বর! ‘ভীষণ আসক্ত হয়ে পড়েছিলাম’, অকপট ইরফান-পুত্র 

বাবাকে হারানোর পর কী ঘটেছিল বাবিলের সঙ্গে?

শেষ আপডেট: 25 April 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো:  সালটা ছিল ২০২০। ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানেন ইরফান খান। ইরফানের মৃত্যুর পর থেকেই যে মানুষটি হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন  তিনি আর কেউ নন ইরফান খানের ছেলে বাবিল খান। আচমকাই তাঁকে ঘিরে চর্চা, সামাজিক মাধ্যমে তিনি ট্রেন্ডিং , এই সব কিছুই কি আদপে শাপে বর হয়েছিল বাবিলের? প্রথম দিকে তেমনটা মনে হলেও প্রদীপের নিচেই যে অন্ধকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপট বাবিল। 

তাঁর কথায়, "হঠাৎই সামাজিক মাধ্যমে সকলে আমাকে অনুসরণ করতে শুরু করে। বাবা মারা যাওয়ার পর সবাই আমাকে ঘিরে ধরতে শুরু করে। কেমন যেন নেশার মতো হয়ে গিয়েছিল। দেখলাম বহু মানুষকে আমাকে ভালবাসছে। ছোট থেকেই ভালবাসাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। সব কিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে বুঝতে পারিনি আমি আসক্ত হয়ে পড়ছি।"

বাবিল জানান , তিনি বুঝতেই পারেননি যে ধীরে ধীরে লোকে কী বলবে তাই তাঁর কাছে মুখ্য হয়ে উঠছিল। কিছু বছর আগে সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, "আমি একাকী, আমি একা থাকতে চাই। কিন্তু আপনারাই আমাকে থাকতে দিচ্ছেন না।"

শুরু হয় কটাক্ষ। তিনি যোগ করেন, "যখনই এখন পোস্ট করি ভীষণ ভয়ে থাকি। কী জানি আবার কী হবে! তার মানে এই ন য় যে আমি পোস্ট করা বন্ধ করে দেব। অন্ধকারের পথে পা বাড়িয়েছি তা আমার জানা আছে।" 

সময়ের সঙ্গে সঙ্গে বাবিল বুঝতে পেরেছেন, নিজেকে এতটাও মেলে ধরা ঠিক নয়। তিনি যোগ করেন, "যদি বেশি মুখ খুলি তবে নিজের শিল্পস্বত্বাকে মেলে ধরতে অসুবিধে হবে।" এই মুহূর্তে হাতে বেশ কিছু কাজ রয়েছে বাবিলের। ইতিমধ্যেই তাঁর ' কালা' ও 'দ্য রেলওয়ে মেন' বেশ প্রশংসিত হয়েছে।


```