Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কাজল-রানির পরিবারে চরম দুঃসংবাদ, দোলযাত্রার দিনেই প্রয়াত প্রিয়জন 

১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্ম হয় দেব মুখোপাধ্যায়ের। বাবা শশধর মুখোপাধ্যায় ছিলেন ফিল্মালয় স্টুডিয়োর মালিক।

কাজল-রানির পরিবারে চরম দুঃসংবাদ, দোলযাত্রার দিনেই প্রয়াত প্রিয়জন 

অনুষ্ঠানে কাকা দেব মুখোপাধ্যায়ের সঙ্গে ছেলে কাজল

শেষ আপডেট: 18 March 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: মুখোপাধ্যায় বাড়িতে দুর্গাপুজো হোক অথবা অন্য কোনও অনুষ্ঠান সবসময় দেখা যেত তাঁকে। কাজল-রানিকে আগলে রাখতেন নিজের সন্তানের মতোই। দোল উৎসবে সেই মানুষটিই আর নেই। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দেব মুখোপাধ্যায়। সম্পর্কে যিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা, রানি ও কাজলের কাকা। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মাঝে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শুক্রবার ভোরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। 

১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্ম হয় দেব মুখোপাধ্যায়ের। বাবা শশধর মুখোপাধ্যায় ছিলেন ফিল্মালয় স্টুডিয়োর মালিক। তাঁর মা সতীদেবী ছিলেন অভিনেতা অনুপ কুমার, অশোক কুমার ও কিশোর কুমারের বোন। বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন দেব নিজেও। যদিও তাঁর ঝুলিতে সেভাবে কোনও উল্লেখযোগ্য ছবি নেই। 

এ দিন খবর পাওয়া মাত্রই হাজির হন কাজল। হাজির ছিলেন বলিউডের বেশ কিছু চেনা মুখ। মেয়ে শ্বেতা নন্দাকে নিয়ে হাজির হন জয়া বচ্চনও। আলিবাগে দোলের পার্টি করতে গিয়েছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। অয়ন তাঁদের খুবই কাছের বন্ধু। বন্ধুর দুর্দিনে পার্টি ছেড়ে তড়িঘড়ি ফিরে আসতে দেখা যায় তাঁদেরও। গোটা পরিবার জুড়ে আজ শোকের ছায়া। 


```