Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আতিফের কনসার্টে টাকা ওড়ালেন দর্শকরা! মাঝপথেই শো থামালেন গায়ক, বললেন...

নি যা বললেন, তা শুনে উপস্থিত দর্শকদের মধ্যে উন্মাদনা, উত্তেজনা আরও বেড়ে যায়। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও আতিফের বক্তব্য ভাইরাল হয়েছে।

আতিফের কনসার্টে টাকা ওড়ালেন দর্শকরা! মাঝপথেই শো থামালেন গায়ক, বললেন...

শেষ আপডেট: 26 October 2023 19:44

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে তো বটেই ভারতেও তিনি খুব জনপ্রিয়। তাঁর গানের তালে কোমর দোলানোর লোকের অভাব নেই। ভারতের তাঁর অসংখ্য ভক্ত। শুধু ভারত-পাকিস্তান নয়, বিশ্বজুড়েই তাঁর গলার মাদকতায় পাগল অনেকেই। সম্প্রতি মার্কিন মুলুকের এক অনুষ্ঠানে সেই পাক গায়ক আতিফ আসলামের কীর্তিতে মজে নেটিজেনরা। 

ফ্যানদের ভালবাসা মাঝে মাঝে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় শিল্পীদের কাছে! এমন নানা ঘটনার উদাহরণ দেন অনেক তারকাই। ভক্তদের পাগলামির চোটে অনেকেই প্রকাশ্য রাস্তায় বের হতে ভয় পান। লাইভ কনসার্টে কোনও গায়ক বা অভিনেতা-অভিনেত্রীর প্রতি ভালবাসা জাহির করতে গিয়ে উদ্ভট কাণ্ড ঘটিয়ে বসেন ফ্যানেরা। শিল্পীদের উদ্দেশে মদ, মোবাইল, গোলাপ ছোড়ার অসংখ্য ঘটনা ঘটেছে। এবার আতিফকে লক্ষ্য করে টাকার বৃষ্টি করলেন তাঁর ভক্তরা। 

সম্প্রতি আমেরিকায় একটি অনুষ্ঠান চলাকালীন পাক গায়ককে লক্ষ্য করে টাকা ছোড়েন ফ্যানেরা। যা দেখে প্রথমে কিছুটা বিরক্তই হন গায়ক। তারপর আচমকা গান থামিয়ে দেন। নিজের মিউজিশিয়ানদেরকে থামতে বলেন তিনি। টাকা ছোড়া নিয়ে মাইকের কাছে এসে মুখ খোলেন গায়ক! তিনি যা বললেন, তা শুনে উপস্থিত দর্শকদের মধ্যে উন্মাদনা, উত্তেজনা আরও বেড়ে যায়। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও আতিফের বক্তব্য ভাইরাল হয়েছে।

কী বললে্ন গায়ক? 

আতিফের কথায়, 'আমার বন্ধুরা, এই অর্থ আমাকে লক্ষ্য করে ছুড়বেন না, বরং সেই অর্থ কোথাও দান করুন। এভাবে অর্থ ছুড়ে অর্থের প্রতি অসম্মান করা হচ্ছে।' সামান্য দুটি বাক্যে মানুষের হৃদয় জয় করে নিলেন আতিফ। 

নেটিজেনদের একাংশের বক্তব্য, আতিফ একজন সত্যিকারের ভদ্র মানুষ। তিনি জানেন কাউকে অপমান না করেও কীভাবে মানুষকে 'শিক্ষিত' করা যায়। আবার কেউ কেউ বলছেন, শিল্পীদের এমনই হওয়া উচিত। দিন কয়েক আগেই যুদ্ধবিধ্বস্ত গাজার পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল পাক গায়ককে। প্রায় দেড় কোটি টাকা তুলে দিয়েছেন তিনি। ফের একবার আতিফের মানবিক রূপ দেখল আমেরিকার শ্রোতারা।


```