Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সুখবর দিলেন আথিয়া-রাহুল! আগামী বছর ঘরে নতুন অতিথি

গণেশ পুজোর পরই জন্ম হয় দীপিকা-রণবীরের মেয়ের। কদিন আগেই নাম প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি।

সুখবর দিলেন আথিয়া-রাহুল! আগামী বছর ঘরে নতুন অতিথি

ফাইল চিত্র

শেষ আপডেট: 8 November 2024 19:23

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ফের সুখবর। মা হচ্ছেন আথিয়া শেট্টি। এই খবরে অবশ্য খুশির হাওয়া বইছে টিম ইন্ডিয়ার গ্রিন রুমেও। আথিয়া শেট্টি এবং কে এল রাহুল দুজনের তরফেই এই খবর শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি এভিল আই ছবি ও বাচ্চার পায়ের পাতার ছবি দিয়ে শেয়ার করা হয় এই খবর। 

গণেশ পুজোর পরই জন্ম হয় দীপিকা-রণবীরের মেয়ের। কদিন আগেই নাম প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। দুয়া পাডুকোন সিংয়ের জন্য ভালবাসা বন্যা বইয়ে দেয় নেটিজেনরা। এবার এই খবরেও ছড়িয়েছে খুশির হাওয়া। 

পোস্টে জানানো হয়েছে, ২০২৫ -এ তাঁদের জীবনে আসছে নতুন সদস্য। পোস্টটির কমেন্টে প্রথমেই এই দম্পতিকে শুভেচ্ছা জানান সিংঘম অ্যাগেইন অভিনেতা অর্জুন কাপুর। লেখেন, 'ডাম্পলিং আসছে..' কমেন্ট করেন রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদেহ। লেখেন, 'খুব খুশি!' 

এরপর রকুলপ্রীত সিং, অনুষ্কা রজন, ঊর্বষী রৌতেলারা, ধনুশ্রী ভার্মা, শিবানী দান্দেকাররা কমেন্ট করেন। রকুলপ্রীত লেখেন, 'ওএমজি শুভেচ্ছা!' অনুষ্কা রজন লেখেন, 'সবচেয়ে ভাল খবর।' কমেন্ট করেন আথিয়ার ভাই আহানও। শিবানী দান্দেকর লেখেন, 'খুব খুশি তোমাদের দুজনের জন্য। শুভেচ্ছা রইল।'

শুভেচ্ছা জানাতে ভোলেননি সোনাক্ষী সিনহা, পূজা হেগরে বা মাসাবা গুপ্তারা। তালিকায় রয়েছেন রিয়া কাপুর, ভূমি পেডনেকর, সানায়া কাপুররাও। 

২০২৩-এর জানুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন ক্রিকেট তারকা কে এল রাহুল ও সুনীল শেট্টির মেয়ে আথিয়া। সুনীল শেট্টির খান্ডালার বাগান বাড়িতে বসেছিল বিয়ের আসর। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সামনে বিয়ে সারেন তাঁরা। 


```