Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও

Asha Bhosle: বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, 'আশা তাই'কে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে তারকারা

চিরঘুমে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে (Asha Bhosle)। রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিভিন্ন মহল। সোমবার দুপুরে প্রয়াত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।

Asha Bhosle: বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, 'আশা তাই'কে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে তারকারা

আশা ভোঁসলে

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 April 2026 12:29

দ্য ওয়াল ব্যুরো: চিরঘুমে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে (Asha Bhosle)। রবিবার (১২ এপ্রিল) মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিভিন্ন মহল। সোমবার দুপুরে প্রয়াত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর আগে চলছে অন্তিম যাত্রার প্রস্তুতি। তারকারা শেষবার 'আশা তাই'কে দেখতে যাচ্ছেন তাঁর বাসভবনে।

শেষ বিদায়ের প্রস্তুতি মুম্বাইয়ে

আশা ভোঁসলের (Asha Bhosle) শেষকৃত্য নির্বিঘ্নে মেটাতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মুম্বইকে। শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে, মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা।

আশা ভোঁসলের বাসভবন 'কাসা গ্র্যান্ড'-এ মরদেহ শায়িত থাকবে। তারকা থেকে শুরু করে ঘনিষ্ঠরা সকাল ১০.৩০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে যেতে পারবেন। ইতিমধ্যেই অনেকে আসতেও শুরু করে দিয়েছেন। এরপর বিকেল ৪টেয় শিবাজি পার্কে সম্পন্ন হবে শেষকৃত্য।

শনিবার বিকেলে আশা ভোঁসলেকে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নাতনি জনাই ভোঁসলে জানিয়েছিলেন, প্রবল ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে দিদিমাকে। তখনও পরিবার আশাবাদী ছিল, চিকিৎসায় সাড়া দেবেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি।

চিকিৎসক প্রতীত সামদানী জানিয়েছেন, একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।  মাল্টি অরগ্যান ফেলিওরের কারণেই মৃত্যু হয় শিল্পীর।

প্রায় আট দশকের দীর্ঘ সঙ্গীতজীবনে অসংখ্য অমর গান উপহার দিয়েছেন। চল্লিশের দশকে মারাঠি ছবির গান দিয়ে শুরু। তারপর হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় তাঁর কণ্ঠ ছড়িয়ে পড়েছে। একসময় তাঁকে কেবল চটুল গানের গায়িকা বলে ভাবা হলেও, পরে গজল থেকে শাস্ত্রীয় সঙ্গীত—সব ক্ষেত্রেই নিজের মুন্সিয়ানা প্রমাণ করেন।

ব্যক্তিগত জীবনেও বহু উত্থান-পতনের সাক্ষী ছিলেন তিনি। তবু সঙ্গীতকে জীবনভর আঁকড়ে রেখেছিলেন। তাঁর নিজের কথায়, সঙ্গীতই শ্বাসপ্রশ্বাস। দু'বার জাতীয় পুরস্কার, দাদাসাহেব ফালকে সম্মান এবং দেশের অন্যতম সর্বোচ্চ পদ্ম বিভূষণে ভূষিত হয়েছিলেন তিনি। বয়স ৯০ পেরিয়েও মঞ্চে গেয়ে দর্শকদের মুগ্ধ করার নজির গড়েছেন।

আশা ভোঁসলের প্রয়াণে সঙ্গীতজগতে অপূরণীয় শূন্যতা তৈরি হল। তাঁর কণ্ঠ, তাঁর গান—চিরকাল বেঁচে থাকবে শ্রোতাদের মনে।


```