Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জুন থেকে সায়নী, ভাইফোঁটায় তারকা বোনদের কী উপহার দেন মন্ত্রী অরূপ?

শুধু উদযাপন নয়, ঠিক যেন উৎসব। প্রতি বছরের মতো এ বছরও হইহই করে ভাইফোঁটা পালন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। হাজির ছিলেন টলিপাড়ার একগুচ্ছ পরিচিত মুখ। 

জুন থেকে সায়নী, ভাইফোঁটায় তারকা বোনদের কী উপহার দেন মন্ত্রী অরূপ?

শেষ আপডেট: 23 October 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: শুধু উদযাপন নয়, ঠিক যেন উৎসব। প্রতি বছরের মতো এ বছরও হইহই করে ভাইফোঁটা পালন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। হাজির ছিলেন টলিপাড়ার একগুচ্ছ পরিচিত মুখ। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে জুন মালিয়া, অপরাজিতা আঢ্য থেকে সৌমিতৃষা কুন্ডু কে নেই সেখানে!

ভাইফোঁটা বলে কথা! উপহার না হলে কি চলে? প্রশ্ন হল, এত বোনেদের কী উপহার দেন মন্ত্রী? নাম প্রকাশে অনিচ্ছুক, এবারে উপস্থিত মন্ত্রীর জনপ্রিয় এক তারকা বোন দ্য ওয়ালকে বলেন, "আমাকে খুব ভাল একটা শাড়ি উপহার দিয়েছেন দাদা। আমার খুব পছন্দ হয়েছে।"

ওদিকে খাওয়াদাওয়ার আয়োজনও থাকে বিস্তর। এবারে ছিল, ভাত, ডাল, ঘি, লঙ্কার পকোড়া, কচুরলতি চিংড়ি দিয়ে, কই মাছ, বেগুন সুন্দরী, মাটন, চালতার চাটনি, পাপড়, মিষ্টি, নলেনগুড়ের আইসক্রিম, পান-- তালিকা যেন শেষই হয় না।সব মিলিয়ে মন্ত্রীর ভাইফোঁটা যেন দেখার মতো।


```