কলকাতার কনসার্টে চূড়ান্ত অব্যবস্থা, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার নিউটাউনের অ্যাকোয়াটিকাতে (Kolkata) অনুষ্ঠান (concert) করে গিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। মঞ্চে দাঁড়িয়ে নিজের গান ছাড়াও পুরনো বাংলা ছবির গান এবং শিলাজিৎ, রূপম, চন্দ্রবিন্দুরও গান গেয়েছেন তিনি। সেগুলি শুনে রীতি
শেষ আপডেট: 22 February 2023 12:29
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার নিউটাউনের অ্যাকোয়াটিকাতে (Kolkata) অনুষ্ঠান (concert) করে গিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। মঞ্চে দাঁড়িয়ে নিজের গান ছাড়াও পুরনো বাংলা ছবির গান এবং শিলাজিৎ, রূপম, চন্দ্রবিন্দুরও গান গেয়েছেন তিনি। সেগুলি শুনে রীতিমতো আবেগে ভেসেছিলেন ভক্তরা। কিন্তু শো-এর তিনদিন পর অনুষ্ঠানে আসা সকল দর্শকের কাছে হঠাৎই ক্ষমা চাইলেন গায়ক অরিজিৎ সিং।
বুধবার সকালে অরিজিৎ ফেসবুকে তালিকা করে লিখে দর্শকদের কাছে ক্ষমা চান। তিনি বলেন,
- কলকাতা, আমি দুঃখিত যে আপনাদের অনুষ্ঠান স্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি পার্ক করে হেঁটে আসতে হয়েছিল। (কারণ সেখানে দর্শকদের এত ভিড় ছিল যে চাহিদা মেটানোর মতো টোটো-রিকশা ছিল না)
- আমি দুঃখিত যে অনুষ্ঠান স্থলের ওই অস্বাস্থ্যকর পরিবেশ এবং মশার কামড় আপনাদের সহ্য করতে হয়েছে।
- আমি দুঃখিত, কিছু স্বেচ্ছাসেবক অনেক মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে যেন তাঁদের কাছে এই অধিকার রয়েছে।
- আমি দুঃখিত তাঁদের কাছেও, যারা হাতের ব্যান্ডের বিষয়টি বুঝতে না পারায় ভেতরে প্রবেশ করতে পারেননি। (কারণ, অনেকের কাছেই বিষয়টি নতুন ছিল)
সবকিছুর শেষে অরিজিৎ লেখেন, "এতকিছুর পরেও যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালবাসা জানাই। চেষ্টা করব পরবর্তীতে যেন সবাইকে আরও ভাল অনুভূতি দিতে পারি। সকলে ভাল থাকুন।"
আইপিএলের উদ্বোধনে বড় চমক! অরিজিৎ সিং গান গাইবেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে