দ্য ওয়াল ব্যুরো: বাদ গেল না বন্ধুত্ব দিবসও। ছবি পোস্ট করলেন তিনি। জীবনসঙ্গীর সঙ্গেই। আর তা করামাত্র নেটিজেনদের প্রশংসায় ভাইরাল হয়ে গেল সেই ছবি। তাঁরা আর কেউ নন, এই সময়ের অন্যতম তারকা জুটি-- বিরুষ্কা।
জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ পরিচিত তাঁরা। হবে না-ই বা কেন। দু’-এক দিন ছাড়া ছাড়াই যদি তাঁদের ‘প্রেম’ উথলে ওঠে ছবিতে, আর সেই ছবি ঘনঘন পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়, তা হলে তো আলোচনার কেন্দ্রে তাঁরা থাকবেনই।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার গত ডিসেম্বর মাসে বিয়ের পর থেকেই এমন সব ছবি টুইটারে ‘হটকেক’। এবার রইল অনুষ্কার 'ফ্রেন্ডশিপ ডে' স্পেশ্যাল টুইট।
https://twitter.com/AnushkaSharma/status/1026144387544305666