Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

৩ হাজার পাউন্ড পেলেন অনিল কাপুর, কোন ছবি মুক্তির ১৮ বছর পরও আসছে টাকা?

একটি আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে অনিল জানান, ছবিটি মুক্তির প্রায় দেড় দশক পেরিয়ে গেলেও এখনও তাঁর নামে সেই ছবির আয় থেকে অর্থ আসে। সম্প্রতি তাঁর হিসাবে প্রায় তিন হাজার পাউন্ড জমা পড়েছে বলেও তিনি জানিয়েছেন। 

৩ হাজার পাউন্ড পেলেন অনিল কাপুর, কোন ছবি মুক্তির ১৮ বছর পরও আসছে টাকা?

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 15 March 2026 15:10

দ্য ওয়াল ব্যুরো: সিনেদুনিয়ার অন্যতম চর্চিত ছবি ‘স্লামডগ মিলেনিয়ার’(Slumdog Millionaire)। ২০০৮ সালে মুক্তি পাওয়া এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor)। মুক্তির এত বছর পরেও সেই ছবির জন্য এখনও পারিশ্রমিক পাচ্ছেন তিনি—সম্প্রতি এমনই এক চমকে দেওয়া তথ্য সামনে এনেছেন অভিনেতা নিজেই।

একটি আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে অনিল জানান, ছবিটি মুক্তির প্রায় দেড় দশক পেরিয়ে গেলেও এখনও তাঁর নামে সেই ছবির আয় থেকে অর্থ আসে। সম্প্রতি তাঁর হিসাবে প্রায় তিন হাজার পাউন্ড জমা পড়েছে বলেও তিনি জানিয়েছেন। কর পরিশোধের পরই এই অর্থ তিনি পান বলে জানান অভিনেতা। তাঁর কথায়, সব মিলিয়ে এই ছবির থেকে তিনি প্রায় অর্ধ মিলিয়ন পাউন্ড পর্যন্ত পেতে পারেন। তবে এই অর্থ তিনি কখনও দাবি করেননি, ছবির পক্ষ থেকেই নিয়ম মেনে তা দেওয়া হচ্ছে।

অনিল কাপুরের কথায়, ‘৩০০০ পাউন্ড টাকা আমার একাউন্টে এসেছে। যেহেতু আমি সমস্ত কর মিটিয়ে দিই তাই টানা নিয়ে খোলামেলা কথা বলতেই পারি। আমি সব মিলিয়ে প্রায় অর্ধ মিলিয়ন পাউন্ড পাব। কিন্তু এই পারিশ্রমিক কারও থেকে আমি দাবি করিনি, ওরা নিজেরাই এটা দিয়েছে।’

অভিনেতা আরও জানান, শুরুতে এই ছবিতে কাজ করার সময় কোনও পারিশ্রমিক নেওয়ার কথা ছিল না। নতুন কিছু শেখার ইচ্ছা থেকেই তিনি কাজটি করতে রাজি হয়েছিলেন। তাঁর মতে, ছবিটির সঙ্গে যুক্ত হয়ে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, যা তাঁর অভিনয়জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।

ছবির গল্পে দেখানো হয়েছিল মুম্বইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক তরুণের জীবনসংগ্রাম। সে এক জনপ্রিয় প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নেয় এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতা থেকেই একের পর এক প্রশ্নের সঠিক উত্তর দেয়। শেষ পর্যন্ত সে বিপুল অর্থ জিতে নেয়। এই অনন্য কাহিনি দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছিল।

ছবিটি মুক্তির পর বিশ্বজুড়ে বিপুল সাফল্য পায় এবং বহু সম্মান অর্জন করে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে নিয়ে সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল ছবিটি। এত বছর পরেও ছবিটির স্মৃতি এবং তার সাফল্যের গল্প নতুন করে সামনে উঠে আসে অনিল কাপুরের কথার সূত্র ধরে। 


```