Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিয়ের আগে কেমন সাজলেন ইরা খান, দেখুন ছবিতে

ইরা খান বিয়ে করছেন ফিটনেস কোচ নুপুর শিখরেকে। বিয়ের আগে প্রিওয়েডিং থেকে শুরু করে নানান মজার অনুষ্ঠানে মেতে উঠতে দেখা গেল খান পরিবারকে। এই ব্যস্ত সময়ের মধ্যেও একের পর এক পোস্ট দেখা যাচ্ছে ইরা এবং নুপুরের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে।

বিয়ের আগে কেমন সাজলেন ইরা খান, দেখুন ছবিতে

শেষ আপডেট: 3 January 2024 17:35

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরু হতে না হতেই বিটাউনে সানাইয়ের সুর শোনা যাচ্ছে। খান পরিবারের জন্য আজকে একটা বড় দিন। আমির খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী  রিনা দত্তের মেয়ে ইরা খানের বিয়ে আজ। ইতিমধ্যেই আলোতে সেজে উঠেছে আমির খানের বাড়ি।  

ইরা খান বিয়ে করছেন ফিটনেস কোচ নুপুর শিখরেকে। বিয়ের আগে প্রিওয়েডিং থেকে শুরু করে নানান মজার অনুষ্ঠানে মেতে উঠতে দেখা গেল খান পরিবারকে। এই ব্যস্ত সময়ের মধ্যেও একের পর এক পোস্ট দেখা যাচ্ছে ইরা এবং নুপুরের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে।

ইতিমধ্যেই নূপুর তাঁর হবু স্ত্রীর উদ্দেশে ইন্সটাগ্রামে একটি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে হবু বর-বউ একে অপরকে খাইয়ে দিচ্ছে। 

ইরার পরনে লাল রঙের শিফনের শাড়ি, গোল্ডেন ব্লাউজ, মাথায় একটা বড় লাল টিপ এবং খোলা চুলে দারুণ লাগছে খান কন্যাকে। অন্যদিকে ইরা খানের হবু বরের পরনে লাল পাঞ্জাবি উপরে শেডেড জহর কোট, হাতে ঘড়ি এবং মাথায় পাগড়ি। চমৎকার মানিয়েছে দুজনকে। 

View this post on Instagram

A post shared by Popeye ⚓ (@nupur_popeye)

কিছুদিন আগেই প্রিওয়েডিং রিচুয়ালের কিছু মুহূর্ত শেয়ার করেছেন ইরাও। সেখানে কিন্তু দুজনেরই অন্যরকম সাজগোজ। ট্র্যাডিশনাল নভরি লাল শাড়ি, হাতকাটা কালো ব্লাউজ, হাতে, কানে, গলায় এবং মাথায় ফুলের গয়না। নাকে নথ আর খোপায় গজরা। মডার্ন অথচ এথনিক লুক দিতে পারদর্শী ইরা। সবশেষে কপালের লাল টিপ যেন ইরাকে করে তুলেছে মিষ্টি মারাঠি কনে। সেদিন নূপুর পরেছিল হলুদ রঙের ফুলহাতা কুর্তা এবং সাদা চুড়িদার প্যান্ট।

View this post on Instagram

A post shared by Ira Khan (@khan.ira)

বিয়ের অন্য আরেকটি অনুষ্ঠানে ইরা এবং নুপুরকে দেখা গেল সপরিবারে ছবি তুলতে। সেই ছবি ইন্সটাগ্রামে পোস্টও করেছেন ইরা খান। গোলাপি রঙের শিফন শাড়ি, সরু স্ট্র্যাপের কালো ব্লাউজ, মারাঠি স্টাইলের নথ, কানে ঝুমকো আর অল্প মেকআপে দারুন দেখাচ্ছিল হবু কনেকে। অন্যদিকে হবু বরের পরনে ছিল সাদা নীল কুর্তা।

View this post on Instagram

A post shared by Ira Khan (@khan.ira)


```