
শেষ আপডেট: 4 May 2023 15:13
দ্য ওয়াল ব্যুরো: ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিট অথবা রাত বারোটা, রেডিওর চ্যানেলে 'দিস ইজ অল ইন্ডিয়া রেডিও' শুনে ঘড়ির সময় মেলানো নয়ের দশকেও প্রিয় অভ্যেস ছিল বাঙালির। টিভি স্মার্টফোনের যুগেও অল ইন্ডিয়া রেডিও নামটা সারা ভারতের কাছেই এক অন্যরকম আবেগের নাম। তবে এবার সেই আবেগের ঐতিহ্য বদলানোর পথে (All India Radio name is about to change)।
অল ইন্ডিয়া রেডিও সংক্ষেপে এআইআর নামেই পরিচিত ছিল এতদিন। তবে, এবার সেই বর্ষ প্রাচীন ঐতিহ্য পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি দফতর। অল ইন্ডিয়া রেডিওর নাম বদলে আনুষ্ঠানিক ভাবে আকাশবাণী (Akashvani at english news ) করে দেওয়া হবে। এর ফলে, ইংরাজি খবরে আর শোনা যাবে না 'দিস ইজ অল ইন্ডিয়া রেডিও'। বদলে হিন্দি এবং সংস্কৃত খবরের মতোই 'দিস ইজ আকাশবাণী' বলতে হবে উপস্থাপককে।
১৯৩৬ সালে কলকাতায় প্রথম শুরু হয় বেতার সম্প্রচার। ১৯৩৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন ‘আকাশবাণী’ নামটি। তারপর থেকেই অল ইন্ডিয়া রেডিও নামের পাশাপাশি, ভারতীয় বেতার সম্প্রচারের অন্যতম পরিচিতি আকাশবাণী নামটিও বহাল রয়েছে।
এবার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নামটিই আনুষ্ঠানিক নাম হতে চলেছে। তবে, দীর্ঘমেয়াদি এই ঐতিহ্যের এমন আকস্মিক পরিবর্তনে অনেকেই হতবাক। প্রাক্তন মন্ত্রী মণীশ তিওয়ারি বলেন এই পরিবর্তন একেবারেই অপ্রয়োজনীয় এবং শুধুমাত্র ব্র্যান্ডিংয়ের কারণেই দীর্ঘ এই ঐতিহ্যের বদল করা হল।
মোদী-শাহকে অনুরোধ মমতার, রাজনীতির সময় নয়, সুন্দর মণিপুরকে রক্ষা করুন