Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

আকাশ আটে আসছে তিনটি নতুন শো, রয়েছে মেগা সিরিয়াল এবং জমজমাট গানের শো

সোমবার থেকে শনিবার রোজ সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটের পর্দায় দেখা যাবে তিন ভুবনের পাড়ে, আটটা থেকে আদালত ও একটি মেয়ে এবং  জমজমাট গানের রিয়েলিটি শো আকাশে সুপারস্টার দেখা যাবে সোম থেকে রবি দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত।

আকাশ আটে আসছে তিনটি নতুন শো, রয়েছে মেগা সিরিয়াল এবং জমজমাট গানের শো

শেষ আপডেট: 16 November 2023 12:22

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি জনপ্রিয় বিনোদন চ্যানেল আকাশ ৮ লঞ্চ করল তাঁদের নতুন তিনটি শো। 'আদালত ও একটি মেয়ে', 'তিন ভুবনের পাড়ে' এবং 'আকাশে সুপারস্টার'। একটি মেগা সিরিয়াল, একটি গানের রিয়েলিটি শো এবং সাহিত্যের সেরা সময় সিরিজের আরও একটি নতুন গল্পের কথা ঘোষণা করলেন তাঁরা। 

আকাশ আটের অন্যতম জনপ্রিয় সিরিজ 'সাহিত্যের সেরা সময়'। সেই সিরিজেই যোগ হচ্ছে আরও একটি নতুন গল্প, 'তিন ভুবনের পাড়ে'। সুমন রায়ের পরিচালনায় এই সিরিজে মন্টুর চরিত্রে দেখা যাবে প্রান্তিক বন্দোপাধ্যায়কে এবং সরসীর চরিত্রে দেখা যাবে দিপ্সিতা মিত্রকে। গল্পটা খানিকটা এরকম যে মন্টু সরসীর মন জয় করার আপ্রাণ চেষ্টা করে কিন্তু সরসী অভিজাত পরিবারের মেয়ে ফলে মন্টুর বেকারত্ব এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন তাঁর একেবারেই পছন্দ নয়। মন্টুর পড়াশোনা কম, অল্প কিছু পেলেই খুশি। অন্যদিকে সরসী বেশ শিক্ষিত। এই সিরিয়ালের পার্শ্ব চরিত্রে দেখা যাবে প্রদীপ মৌলিক, চন্দক মুখোপাধ্যায়, পূর্বা বন্দোপাধ্যায়, জয়ত্রী বন্দোপাধ্যায়, মধুমিতা বন্দোপাধ্যায়, তীর্থ মল্লিক এবং তন্নিষ্ঠা বিশ্বাসকে।

এছাড়া মেগা সিরিয়াল 'আদালত ও একটি মেয়ে'-তে দুর্গা সোরেনের চরিত্রে অভিনয় করবেন কঙ্কনা হালদার। সঙ্গে রয়েছেন কৃষ্ণকিশোর, সাগ্নিক এবং অভিজিৎ গুহ। এই সিরিয়ালের গল্প এক আদিবাসী মেয়ের লড়াইয়ের। দুর্গা অনেক ঝড়ঝাপটা পার করে একজন আইনজীবী হয়ে ওঠেন। কীভাবে নানা প্রতিকূলতা পেরিয়ে একজন প্রান্তিক মানুষ লড়াই করে মাথা তুলে দাঁড়ায়, সজল বসুর পরিচালনায় ‘আদালত ও একটি মেয়ে সেই কাহিনিই তুলে ধরবে মেগা সিরিয়ালে। এই সফরে দুর্গার পাশে থাকে তাঁর অন্যতম সঙ্গী স্থানীয় গুন্ডা মুন্না ভাই এবং একদল অনাথ শিশু।

এই দুটো সিরিয়াল ছাড়াও আকাশ আটে আসতে চলেছে দারুণ এক গানের রিয়েলিটি শো। 'আকাশে সুপারস্টার' শোয়ে প্রত্যেক সপ্তাহে থাকবে ১৮ জন করে প্রতিযোগী। রোজ একজন প্রতিযোগী সুযোগ পাবে সেই দিনের সুপারস্টার হওয়ার। তারপর হবে রবিবারের মহাযুদ্ধ, যেখানে ৬ জন সুপারস্টার একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। সঙ্গীত তিওয়ারির পরিচালনায় এই সঙ্গীতানুষ্ঠানে বিচারক হিসেবে দেখা যাবে দেবজ্যোতি মিশ্র, সিধু, সুতপা ভট্টাচার্য এবং অনিন্দ্যকে। এই মিউজিক শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সুজয়নীল।

সোমবার থেকে শনিবার রোজ সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটের পর্দায় দেখা যাবে তিন ভুবনের পাড়ে, আটটা থেকে আদালত ও একটি মেয়ে এবং  জমজমাট গানের রিয়েলিটি শো আকাশে সুপারস্টার দেখা যাবে সোম থেকে রবি দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত।


```